সোনু সুদ থেকে দিয়া মির্জা, উত্তরাখণ্ড হিমবাহ ধস কাণ্ডে ‌আক্রান্তদের জন্য প্রার্থনা বলিউডের

সোনু সুদ থেকে দিয়া মির্জা, উত্তরাখণ্ড হিমবাহ ধস কাণ্ডে ‌আক্রান্তদের জন্য প্রার্থনা বলিউডের

রবিবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় হিমবাহ ধসের ফলে ধৌলিগঙ্গা নদী প্লাবিত হয়। হিমবাহ ধসের কারণে দেড়শো জনের বেশিজনের মৃত্যুর আশঙ্কা করছে উত্তরাখণ্ড সরকার। এই হিমবাহে ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিগঙ্গা বাঁধও। এই ঘটনায় বহু বলিউড অভিনেত্রী ক্ষতিগ্রস্তদের প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেছেন। সোনু সুদ থেকে শুরু করে দিয়া মির্জা, শ্রদ্ধা কাপুর ও প্রসূণ যোশী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি প্রার্থনা জানিয়েছেন।

রবিনহুড সোনু সুদ পাশে আছেন

রবিনহুড সোনু সুদ পাশে আছেন

করোনা ভাইরাস লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের রবিনহুড সোনু সুদ টুইটারে জানিয়েছেন যে তিনি উত্তরাখণ্ডের মানুষের পাশে রয়েছেন। অভিনেতা লিখেছেন যে তিনি দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন। সোনু লেখেন, '‌উত্তরাখণ্ড, আমরা আপনার সঙ্গে রয়েছি।'‌

 বিচলিত শ্রদ্ধা কাপুর

বিচলিত শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর জানিয়েছেন যে তিনি এই খবরটা শোনার পর থেকে অত্যন্ত বিচলিত রয়েছেন এবং উত্তরাখণ্ডে আক্রান্তদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে, তিনি সকলের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। শ্রদ্ধা লিখেছেন, '‌উত্তরাখন্ডে হিমবাহ ভেঙে যাওয়ার খবর শুনে মন খারাপ হয়ে গিয়েছে, সেখানে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।'‌

দিয়া মির্জার টুইটে অভিযোগ

দিয়া মির্জার টুইটে অভিযোগ

পরিবেশ প্রচারক হিসাবে পরিচিত দিয়া মির্জা জানিয়েছেন যে হিমালয়ে অনেক বেশি বাঁধ নির্মাণের ফলে এই বিপর্যয় ঘটেছে। দিয়া প্রার্থনার পাশাপাশি হেল্প নম্বরও শেয়ার করেছেন। দিয়া মির্জা এও জানান যে গাছ কেটে ফেলার কারণে এবং বহু বাঁধ তৈরির জন্য এ ধরনের ঘটনা ঘটছে। যার ভুক্তভোগী সাধারণ, নিরীহ মানুষ হচ্ছেন।

শ্রেয়াস তলপাড়ের টুইট

শ্রেয়াস তলপাড়ের টুইট

শ্রেয়াস তলপাড়ে এবং প্রসূণ যোশীর মতো অন্যান্য বলিউড তারকারা উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে টুইট করেছেন। শ্রেয়াস টুইটে লেখেন, '‌উত্তরাখণ্ডের ঘটনার বেশ কিছু ভিডিও দেখলাম এখন। এটুকু বলতে গেলেও ভয়ঙ্কর অনুভব হচ্ছে। এরকম সুন্দর জায়গায় এ ধরনের ধ্বংসাত্মক ভিডিও দেখার পর আমার মন ভেঙে গিয়েছে। আক্রান্তদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি ও তাঁদের শক্ত থাকতে বলব এই রকম পরিস্থিতিতে।'‌

প্রসূণ যোশীর টুইট

প্রসূণ যোশীর টুইট

প্রকৃতপক্ষে উত্তরাখণ্ডের বাসিন্দা ও বলিউড পরিচালক প্রসূণ যোশী লেখেন, '‌আশা করছি যে চামোলি এবং উত্তরাখণ্ডের অন্যান্য জেলাগুলি হিমবাহ ফেটে যাওয়ার থেকে নিরাপদ থাকে এবং কোনও প্রাণ বিপন্ন না হয়।'‌

পৌরি, তেহরি, রুদ্রপ্রয়াগ, হরিদ্বার এবং দেরাদুন সহ উত্তরাখণ্ডের বহু জেলা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইসব জেলাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+