'মনিকর্ণিকা' ঘিরে কঙ্গনা-সোনু তরজা তুঙ্গে, নয়া তোপ দাগলেন অভিনেতা
বিতর্ক যেন পিছু ছাড়তে রাজি নয় কঙ্গনার। ইন্ডাস্ট্রিতে একের পর এক অভিনেতার সঙ্গে তাঁর সমস্যার ঘটনা এই মুহূর্তে বলিউডের সাম্প্রতিকতম মশলাদার খবর।
বিতর্ক যেন পিছু ছাড়তে রাজি নয় কঙ্গনার। ইন্ডাস্ট্রিতে একের পর এক অভিনেতার সঙ্গে তাঁর সমস্যার ঘটনা এই মুহূর্তে বলিউডের সাম্প্রতিকতম মশলাদার খবর। 'মনিকর্ণিকা' ছবির একটা বড় অংশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। আর সেই খবর সামনে আসতেই ছবির অভিনেতা সোনু সুদ বেরিয়ে যান ছবি মাঝপথে ছেড়ে দিয়ে। আর এতেই অগ্ন্যুৎপাতের মতো বিতর্কের আগুন ক্রমেই ছড়াতে থাকে।

ফিল্ম ছেড়ে সোনু সুদের বেড়িয়ে যাওয়া নিয়ে , অভিনেতার বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা রানাওয়াত। তিনি অভিযোগ তোলেন যে, মহিলা পরিচালকের সঙ্গে অভিনয় করতে সমস্যা হচ্ছিল সোনুর। কঙ্গনা মহিলা বলেই সোনপ সমস্যা হচ্ছে বলে দাবি করেন অভিনেত্রী। পাল্টা জবাব দেন সোনুও। তিনি বলেন, মহিলা পরিচালকের সঙ্গে অভিনয় করবেন না , এমন কথা কোথাও বলেননি সোনু। তাঁর দাবি, তিনি শুধুমাত্র একই ছবিতে দু'জন পরিচালকের সঙ্গে কাজ করতে অস্বস্তিবোধ করছেন।
এদিকে, 'মনিকর্ণিকা' ছবির পরিচালক কৃশ ছবি ছেড়ে আপাতত এনটিআর-এর বায়োপিকে মনোনিবেশ করেছেন। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত গোটা শ্যুটিং এর বাকি ৭০ শতাংশ প্যাচওয়ার্ক পরিচালনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এছাড়াও ফিল্মে এখনও কিছু দৃশ্য শ্যুট করা বাকি। যার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা।












Click it and Unblock the Notifications