সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন সোনু নিগম
সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন সোনু নিগম
করোনার তৃতীয় ঢেউ জে দেশে শুরু হয়ে গিয়েছে তা এবার স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে দেশের শীর্ষ আধিকারিকরাও। আর তারই জেরে প্রতিদিনই দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আর বলিউডে তো প্রথম থেকেই করোনার থাবা বেশ ভালো ভাবেই পড়েছে তা বলা বাহুল্য। আর এবার স্ত্রী ও পুত্র সহ করোনা আক্রান্ত হলেন বলিউডের অন্যতম সেরা গায়ক সোনু নিগম।

সোনুর ভিডিও বার্তা
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোনু নিগম। তিনি বলছেন, "আমি এখন দুবাইতে রয়েছি। শীঘ্রই ভারতে ফেরার কথা ছিল। বিভিন্ন শো-এ পারফর্ম করার জন্য এবং বেশ কিছু রিয়্যালিটি শো-এর শুটিংয়ের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমি করোনায় আক্রান্ত। কোভিড টেস্ট করানোর পরই আমার রিপোর্ট পজিটিভ আসে। ফের পরীক্ষা করানোর পরও রিপোর্ট পজিটিভ আসে। আমার মনে হয়, প্রত্যেকটা মানুষকে এটা সঙ্গে নিয়েই বাঁচতে হবে। তবে আমি কোভিড পজিটিভ হলেও মারা যাইনি। আমার গলা আগের থেকে ভাল আছে। মাঝে বেশ খানিকটা খারাপ হয়ে গিয়েছিল। তবে আমার তাদের কথা ভেবে ভীষণ খারাপ লাগছে যাদের আমার জন্য অনেকটা ক্ষতি হয়ে গেল।" এরই পাশাপাশি তিনি বলেছেন তিনি একা নন, সপরিবারে করোনায় আক্রান্ত সোনু নিগমের স্ত্রী মধুরিমা ও ছেলে নিভানও। তবে তিনি আশাবাদী যে একদিন সব ঠিক হয়ে যাবে। তবে সেই সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন যে দেশে ফিরে এসে তাঁর বেশ কিছু কাজে হাত দেওয়ার ছিল। নতুন কিছু অফারও ছিল, কিন্তু করোনা আক্রান্ত হওয়ার ফলে এবার সেই সব পিছিয়ে দিতে হবে। যার জন্য ক্ষতি হয়ে যাবে প্রযোজকের।
করোনা আক্রান্ত সেলেবরা
করোনায় নাজেহাল অবস্থা মহারাষ্ট্রের। বিশেষত মুম্বইতে তো তাণ্ডব চালাচ্ছে ওমিক্রন। আর তাতেই কাবু হয়েছেন একাধিক সেলিব্রিটি। করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের প্রযোজক পরিচালক একতা কাপুর। একদিন আগেই কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন জন আব্রাহাম। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। অবশ্য এখন দুজনেই নেগেটিভ। করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন কাপুর ও তাঁর বোন অংশুলাও। করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া ও তার স্ত্রী উমা চোপড়া। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।












Click it and Unblock the Notifications