ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বাংলার পাশে এসে দাঁড়ালেন সোনু নিগম
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বাংলার পাশে এসে দাঁড়ালেন সোনু নিগম
সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানের কারণে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে ১৬টি জেলায় বিপুল ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারও। দেশের বিভিন্ন কোণা থেকে ত্রাণ পৌঁছে যাচ্ছে বাংলার ক্ষতিগ্রস্ত গ্রামে গ্রামে। এরকম পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন সঙ্গীত শিল্পী সোনু নিগম।

বলিউডের এক সোনু সুদ তো একের পর এক কামাল করে বাস্তব জীবনের হিরো হয়ে উঠেছেন। এবার শিল্পী সোনু নিগমও বাংলার পাশে এসে দাঁড়ালেন। হ্যাশট্যাগ অল ফর বেঙ্গল টেলিথনে তাঁর বাংলার বন্ধু ও পরিবারের সমর্থনে সোনু নিগম গাইলেন গানও। 'পিকে’ সিনেমার ভগবান কাহা হ্যয় তু গানটি গাইলেন তিনি এবং তার সঙ্গে ঘূর্ণিঝড় আম্ফানের ফলে যে বাংলা ই পরিমাণ সমস্যায় রয়েছে তাও জানিয়েছেন।
সকলের উদ্দেশ্যে তিনি এই পরিস্থিতিতে বাংলার পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন। এর আগেও এই শিল্পী বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। বলিউডের জনপ্রিয় গানেন মধ্যে সোনু নিগমের অবদান অনস্বীকার্য। বলিউডের পাশাপাশি তিনি বাংলা গানও গেয়েছেন।












Click it and Unblock the Notifications