বাবার 'ন্যাড়া' অবতার দেখে ঘাবড়ে গিয়েছে সোনু নিগমের ছেলে
"আমার এই ন্যাড়া অবতার দেখে বেশ ঘাবড়ে গিয়েছে নিভান। কিন্তু তবুও আমার এই পদক্ষেপ নেওয়াটা জরুরী ছিল।" বললেন সোনু নিগম।
সোনু নিগমের আজান টুইট বিতর্কে গোটা দেশে শোরগোল পরে গিয়েছে। এমনকী এই বিতর্কের জেরে মাথার চুল পর্যন্ত বলি দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম নিয়ে সোচ্চার হতেই সোনুর বিরুদ্ধে মুসলিম ধর্মগুরু ফতোয়া জারি করেন। সেই ফতোয়ার জবাব দিতেই বুধবার মাথা মোড়ালেন সোনু নিগম। এই ঘটনায় শুধু তাঁর অনুগামীরাই নয় বরং ছেলে নিভানও বেশ ঘাবড়ে গিয়েছে।
একটি সাক্ষাৎকারে সোনু নিজে জানান, "আমার এই ন্যাড়া অবতার দেখে বেশ ঘাবড়ে গিয়েছে নিভান। কিন্তু তবুও আমার এই পদক্ষেপ নেওয়াটা জরুরী ছিল।" গোটা বিষয়টি নিয়ে যেভাবে ক্রমশ বিতর্কে জড়িয়ে পড়ছে সোনু তাতে চিন্তিত তাঁর পরিবারও।

সোনু নিজে বলেন, "আমি আশা করব এই দেশের কাছে আমার এই পদক্ষেপের মানে দাঁড়াবে। আমি বামপন্থী নই বা ডান পন্থীও নই। আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আরও এমন মানুষের দরকার যারা শুধু আক্রমণাত্মক কথা বলে না বরং কাজের কাজ করে।
সোনুর এই বিতর্ক প্রত্যেকদিন এক নয়া মোড় নিচ্ছে। এরপর বিষয়টা কোনদিকে যাবে জানা নেই। তবে বিষয়টি যে এইভাবে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে তা নিয়ে বেশ উদ্বেদে রয়েছে সোনুর স্ত্রী ও পরিবার।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications