ফের হাসপাতালে ভর্তি সোনু নিগম, নেপালে গিয়ে অসুস্থ গায়ক
vফের হাসপাতালে সোনু নিগম। নেপালে এক কনসার্টে যোগ দিতে গিয়ে হাঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। নেপালের বোখারাতে কনসার্ট আয়োজনের কথা ছিল।
ফের হাসপাতালে সোনু নিগম। নেপালে এক কনসার্টে যোগ দিতে গিয়ে হাঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। নেপালের বোখারাতে কনসার্ট আয়োজনের কথা ছিল। তার আগেই গায়কের অসুস্থতার জেরে কাঠমাণ্ডুর নরভিক হাসপাতালে ভর্তি রা হয়েছে সোনু নিগমকে।

জানা গিয়েছে, হাসপাতালের ভিআইপি লঞ্জে রাখা হয়েছে সোনু নিগমকে। পিঠের যন্ত্রণায় কাবু হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক। করা হয়েছে এমআরাই। তাঁর শারীরিক অবস্থার রিপোর্টের অপেক্ষায় আপাতত পরিবার। এর আগে, সামুদ্রিক খাবার থেকে অ্যালার্জির জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
তবে আচমকা কী থেকে এই পিঠের অস্বাভিক যন্ত্রণা ,তা নিয়ে আলোচনা চলছে চিকিৎসকদের মধ্যে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি নিগম পরিবার।












Click it and Unblock the Notifications