সোনামের সঙ্গে কোন তারকাপুত্র জুটি বাঁধলেন জানেন! প্রকাশিত ছবির পোস্টার
দক্ষিণী তারকা মাম্মুথী-র ছেলে দুলকের সলমান। ইতিমধ্যেই মালায়লম ছবির ইন্ডাস্ট্রিতে, দুলকের একের পর এক ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়েছেন।
কয়েক বছর আগে সোনাম কপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক ঘটেছিল সুপুরুষ ফাওয়াদ খানের। যে অভিনেতা বলিউডে প্রথম পদার্পণেই এদেশের বহু যুবতীর মন কেড়ে নিয়েছিল। এবার আরেক সুপুরষকে পেতে চলেছে বলিউড। যিনিও জুটি বাঁধছেন সোনামের সঙ্গে। দক্ষিণী তারকা দুলকের সলমানকে এবার দেখা যাবে বলিউড ডিভা সোনাম কাপুরের সঙ্গে। ছবির নাম ' দ্যা জোয়া ফ্যাক্টর'।

দক্ষিণী তারকা মাম্মুথী-র ছেলে দুলকের সলমান। ইতিমধ্যেই মালায়লম ছবির ইন্ডাস্ট্রিতে, দুলকের একের পর এক ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়েছেন। মনিরত্নমের 'ওকে কানামানি' ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। উল্লেখ্য, এই ছবিরই হিন্দি রিমেক 'ওকে জানু'। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে এবার বলিউডে প্রবেশ করতে চলেছেন দুলকের। অনুজা চৌহানের বেস্টসেলার ' দ্যা জোয়া ফ্যাক্টর' -এর অবলম্বনে তৈরি হতে চলেছে দুলকের-সোনাম অভিনীত ছবিটি।

Super happy to be a part of this unique story #ZoyaFactor an adaptation of Anuja Chauhan's bestseller. Releasing on April 5, 2019! Directed by #AbhishekSharma, co-starring @dulQuer @foxstarhindi #AdlabsFilms pic.twitter.com/Xz7G909VDF
— Sonam Kapoor (@sonamakapoor) March 13, 2018
২০১৯ সালের ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে 'দ্যা জোয়া ফ্যাক্টর'। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি ঘিরে বেশ উচ্ছসিত দুলকের ও সোনাম দুজনেই। দুই তারকাই নিডেদের টুইটার অ্যাকাউন্টে এদিন প্রকাশ করেছেন ছবির প্রথম পোস্টার।












Click it and Unblock the Notifications