বিয়ের পর কি অভিনয় করবেন সোনম! প্রশ্নের কড়া জবাবে যা জানালেন অভিনেত্রী

ছবির ট্রেলার মুক্তি ঘিরে এক অনুষ্ঠানে , সোনমকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বিয়ের পর আর অভিনয় করবেন? আর এই প্রশ্ন শুনেই চরম ক্ষুব্ধ হন সোনম।

সামনেই সোনম কাপুরের বিয়ে। আগামী মাসের প্রথমের দিকে মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে সোনমের বিয়ে। আর তা নিয়ে প্রস্তুতির অন্ত নেই কাপুর পরিবারে। এরই মধ্য়ে মুক্তি পেয়েছে সোনম -করিনা -স্বরা অভিনীত ছবি 'ভিরে দি ওয়েডিং' এর ট্রেলার। যা মুক্তে পেতেই সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেটে।

বিয়ের পর কি অভিনয় করবেন সোনম! প্রশ্নের কড়া জবাবে যা জানালেন অভিনেত্রী

ছবির ট্রেলার মুক্তি ঘিরে এক অনুষ্ঠানে , সোনমকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বিয়ের পর আর অভিনয় করবেন? আর এই প্রশ্ন শুনেই চরম ক্ষুব্ধ হন সোনম। পাল্টা সাংবাদিককে প্রশ্ন করেন, শাহিদ কাপুরকে কি এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যখন বিয়ে করছিলেন! বা শাহিদ যখন বাবা হন, তখন কি এই প্রশ্ন করা হয় , যে তিনি বাবা হওয়ার পর আর অভিনয় করবেন কি না? সোনমের উত্তরেই স্পষ্ট যে মহিলাদের আলাদাভাবে দেখা নিয়ে কোনও প্রশ্ন উঠলেই তিনি 'যুদ্ধং দেহি' মেজাজে চলে যান!

অনেকেই সোনমের এই বক্তব্যকে সমর্থন করেছেন। সোনমের পাল্টা প্রশ্নকে সাধপবাদও জানিয়েছেন অনেকেই। কিন্তু প্রশ্ন হল এত অভিনেতা ছেড়ে কেন শাহিদেরই নাম নিলেন সোনম!সোনমের আসন্ন ছবিতে রয়েছেন করিনা, এছাড়াও করিনার সঙ্গে তাঁর বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ। সেই দিক থেকে করিনার প্রাক্তন প্রেমিক শাহিদকে নিয়ে সোনমের মন্তব্য বেশ কিছুটা সন্দেহ তৈরি করেছে। উল্লেখ্য, আগামী ৭-৮ মে নাগাদ বিয়ে করছেন সোনম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+