সোনমের সঙ্গীত পার্টির নাচের প্রস্তুতিতে অর্জুন-বরুণ! প্রকাশিত ভিডিও

অনিল কাপুর কন্যা সোনমের বিয়ের আগে থেকে জোর কদমে চলছে সঙ্গীত-এর আসরের প্রস্তুতি। সেখানে বলিউডের একের পর এক তারকা অংশ নিতে চলেছেন।

অনিল কাপুর কন্যা সোনমের বিয়ের আগে থেকে জোর কদমে চলছে সঙ্গীত-এর আসরের প্রস্তুতি। সেখানে বলিউডের একের পর এক তারকা অংশ নিতে চলেছেন। অনুপম খের থেকে অনিল কাপুর, অর্জুন থেকে বরুণ ধওয়ান সকলেই উপস্থিত থাকছেন নাচের আসর জমাতে।

সোনমের সঙ্গীত পার্টির নাচের প্রস্তুতিতে অর্জুন-বরুণ! প্রকাশিত ভিডিও

ফারহা খানের কোরিওগ্রাফিতে চলেছে সোনমের বিয়ের সঙ্গীত-এর প্রশিক্ষণ। সোনমের বিয়েতে সঙ্গীত-এর আসরে সকলেই কিছু না কিছু পারফর্ম করছেন। অনিল কাপুর মেয়ের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে নাচতে চলেছেন 'গল্লা গুড়িয়া' গানের সঙ্গে. আর অনিল একা নন। তাঁর সঙ্গে নাচবেন সতীশ কৌশিক ও অনুপম খের! একবারের জন্য শুধু দৃশ্যটি কল্পনা করুন! এদিকে, অর্জুন বরুণের দমতো নতুন প্রজন্মের প্রতিনিধিরাও পিছিয়ে নেই। তাঁদের নাচের প্রস্তুতির ভিডিও এল প্রকাশ্যে।

এদিকে, সোনমের বাড়ির সামনে অর্জুন আসতেই ভিড় লেগে যায়া মিডিয়ার। সঙ্গে সঙ্গে ছুটে আসে কিছু কচিকাচার দল। আর তাদের দেখে বেশ আপ্লুত হয়ে পড়েন অর্জুন। এর আগে,হবু কোনে সোনমের সঙ্গে দেখা করতে , তাঁর বাড়িতে এদিন পৌঁছন অর্জুন ও অনশুলা। সোনমের বাইরে ততক্ষণ মিডিয়ার ভিড়। মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানিরসামনে খানিকক্ষণ পোজ দিয়ে, ছবি তোলার পরই অনশুলা ও অর্জুন চলে যান বাড়ির ভিতর। সেখানে তখ জমজমাট আসর। কাপুর পরিবারের প্রচুর সদস্য় বাড়িতে উপস্থিত। আর ঘরে ঢুকে অর্জুন সোনমের সঙ্গে খুনশুটি করতে থাকেন। সোনমকে মজা করে তিনি বলেন ,'এটিই হল রিয়্যাল লাইফ বীরে দি ওয়েডিং'..! সোনমের 'তারিফাঁ' গানটি নিয়েও তিনি মন্তব্য করেন. আর এই সব কিছুই ধরা পড়ে একটি ভিডিও-তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+