'শিক্ষিত ও বিত্তশালী' পরিবারে ডিভোর্স বেশি, দাবি ভাগবতের! সোনম দিলেন 'জবাব'

১৬ ফেব্রুয়ারি এক সভায় আরএসএস নেতা মোহন ভাগবত বলেছিলেন, যে পরিবার যত বেশি
বিত্তশালী আর শিক্ষিত তত বেশি ডিভোর্সের ঘটনা সেখানে ঘটে। আর আরএসএস প্রধানের এমন বক্তব্যকে ঘিরে জবাব দিলেন বলিউডের তারকা অভিনেত্রী সোনম কাপুর।

শিক্ষিত ও বিত্তশালী পরিবারে ডিভোর্স বেশি, দাবি ভাগবতের! সোনম দিলেন জবাব

'খুবসুরত' অভিনেত্রী সোনমের বক্তব্য ,'কোন সুস্থ মানুষ এমন কথা বলেন? পশ্চাদগামী বোকা কথাবার্তা!' এমনই একটি বক্তব্য টুইটারে পেশ করেন সোনম কাপুর। সোনমের বক্তব্য উঠে আসতেই নেটিজেনদের আলোচনার বিষয় হয়ে যায় এই টুইট। এর আগেও, সোনম কাপুরকে দেখা যায়, হিন্দুবাদী বহু শিবিরের দিকে নিশনা বাধতে। আর এবার সোনাম একহাত নিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতকে।

এর আগে মোহন ভাগবত নিজের বক্তব্যে বলেন, হিন্দু সমাজ সবচেয়ে বেশি গুণীদের সম্মেলনে তৈরি। আর সবচেয়ে বেশি সংগঠিত। এছাড়াও তাঁর দাবি, ২০০০ বছর আগে মহিলারা হিন্দু সমাজে ঘরের মধ্যে থাকতেন না। আর সেই সময়ই ছিল স্বর্ণযুগ। তবে ভাগবতের বক্তব্যের সেদিককে আমল না দিয়ে সোজা সুজি সোনমের তোপের মুখে পড়ে 'ডিভোর্স' সংক্রান্ত দিকটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+