'ওঁদের ডিএনএ-তে লজ্জা নেই'!বিজেপি নেতার বিরুদ্ধে কেন ফুঁসে উঠলেন সোনম
বিজেপির দিল্লি সার্কিটে একটি তাবড় নাম তেজিন্দর পাল সিং বাগ্গা। এই বিজেপি নেতা বহুবার খবরে এসেথেন।
বিজেপির দিল্লি সার্কিটে একটি তাবড় নাম তেজিন্দর পাল সিং বাগ্গা। এই বিজেপি নেতা বহুবার খবরে এসেথেন। লোকসভা ভোচের আগে অমিত শাহের কলকাতায় সভার দিন , যেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর ঘিরে তোলপাড় হয় গোটা বাংলা, সেদিন রাতে কলকাতা পুলিশ আটক করেছিল বাগ্গাকেও। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এবার সেই তেজিন্দন পাল সিং বাগ্গার বিরুদ্ধে সরব হলেন অনিল কাপুরের মেয়ে সোনম।

সোমবার মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গিয়ে অনেকেই সরব হয়েছেন। এরপর একটি ভিডিও তেজিন্দর বাগ্গা পোস্ট করেন টুইটারে। য়েখানে দাবি করা হয়, মুম্বইয়ের ওই মিছিলে বিতর্কিত কিছু স্লোগান দেওয়া হচ্ছিল। এরপরই রাগে ফুঁসে ওঠেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। অপর্ণা কন্যা জানান, এমন কিছুই সেখানে হয়নি। পুরো ভিডিওটি ভুয়ো। এরপর মালায়লম পরিচালক বিজয় নাম্বিয়ারও মুখ খোলেন। শেষে সোনাম রাগের সুরে টুইট করে লেখেন, 'ওঁদের ডিএনএ-তে নেই লজ্জা'!
How can you expect people with no moral compass or conscience to do anything but this. Shame is not in their DNA. https://t.co/WOpNRZAxiC
— Sonam K Ahuja (@sonamakapoor) January 6, 2020
এরপর তেজিন্দর বাগ্গাও জমি ছাড়েননি একচুলও। তিনি বলেন, সোনম তাঁর পরিবারের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন। এর জবাব তিনি সোনমের ভাষাতেই দিতে পারতেন, কিন্তু তা দেননি, কারণ তিনি 'সংস্কারী'। গোটা ঘটনা নিয়ে টুইটার জুড়ে চলছে তোলপাড়।












Click it and Unblock the Notifications