নাচে গানে সোনমের রিসেপশন জমিয়ে দিলেন সলমন -শাহরুখ! যোগ্য সঙ্গত অর্জুন-অনিলের, দেখুন ভিডিও
সোনমের মেহেন্দি থেকে সঙ্গীত তথা বিয়ের সমস্ত ভিডিও বা ছবি ইন্টারনেট মাতাচ্ছে। কিন্তু সোনমের রিসেপশনের ভিডিওগুলি এই মুহুর্তের সেরা পাওয়া বলিউডে।
সোনমের মেহেন্দি থেকে সঙ্গীত তথা বিয়ের সমস্ত ভিডিও বা ছবি ইন্টারনেট মাতাচ্ছে। কিন্তু সোনমের রিসেপশনের ভিডিওগুলি এই মুহুর্তের সেরা পাওয়া বলিউডে। একাধিক বলিউড তারকা মঙ্গলবার সোনমের রিসেপশন পার্টি মাতিয়ে দেন। শেষে কাকে ছেড়ে কাকে দেখা যাবে ,সেটাই ভেবে ওঠা মুশকিল হয়ে যায়! একনজরে দেখে নেওয়া যাক সোনমের রিসেপশনের কিছু জমজমাট ভিডিও।
করণ-অর্জুন
সোনমের বিয়ের রিসেপশনে মাতিয়ে দিয়েছেন সলমন আর শাহরুখ। 'করণ'-'অর্জুন' একসঙ্গে হয়ে আবারও ফিরিয়ে আনেন পুরনো দিনের স্মৃতি। এদিন পার্টির মধ্যেই সলমন মাইক হাতে 'করণ অর্জুন' ফিল্মের গানটি গেয়েছেন। সঙ্গে যোগ্য সঙ্গত দেন শাহরুখ।
|
মুঝসে শাদি করোগি !
সোনম আর আনন্দকে ঘিরে অনিল, সলমন রণবীররা নাচছেন। আর পার্টি জমে গিয়েছে "মুঝসে শাদি করোগি " গানের তালে।
|
ধিনা ধিন ধা!
অনিল কাপুরের বিখ্যাত 'মাই নেম ইজ লক্ষণ' গানের সঙ্গে মেয়ের বিয়ের রিসেপশনের রাত জমিয়ে দেন তারকা নিজেই। ডাফলির সঙ্গে এই নাচ যেন এই রাতের সেরা পাওয়ান ছিল!
অর্জুনের নাচ!
কাকা অনিলের এই গানের সঙ্গে হুবহু অনিব কাপুরকে নকল করে স্টেজে চলে আসেন ভাইপো অর্জুন কাপুর।
|
চলতি হ্যায় ক্যায়া ন সে বারা!
নব্বইয়ের দশকে সলমনের এই গানের সঙ্গে আবারও পুরনো মেজাজে ফিরে এলেন বলিউডের ভাইজান। পাশে যোগ্য সঙ্গত কিং খান শাহরুখের। উল্লেখ্য, এই নাচের সময় শাহরুখের শার্টের বটন খানিকটা খোলা থাকলেও, সলমন কিন্তু বডি দেখানোয় মেতে ওঠেননি! নাচতে নাচতে ক্লান্ত দেখায় অনিলকে।
জুম্মে কী রাত হ্যায়!
এই গান বাজতেই বর আনন্দকে কোলে তুলে নিয়ে ডান্স ফ্লোরে চলে আসেন রণবীর সিং। বাকি আর কাউকে কিছুই করতে হয়নি। পার্টি এমনিই জমে গিয়েছিল।
|
লয়লা ও লয়লা!
'রইস' ছবির এই গান মিকা সিং পার্টিতে শুরু করতেই আর কিছু বলার অপেক্ষা ছিল না। কিং খান নিজেই শুরু করে দেন কোমর দোলাতে। বাকিটা ধরা পড়েছে এই ভিডিও-তে।
|
অনিলের সঙ্গে শাহরুখ
শার্টের বটন খানিকটা করো খোলা। নেচে বিধ্বস্ত বলিউডের তিন তারকা। কিন্তু তাতে কী! চরম পরিমাণ উচ্ছাস আর উত্তেজনায় তখন ফুটছেন শাহরুখ, রণবীর সিং ও অনিল কাপুর। তিনজনকে দেখা গেল এক নাচের ভিডিওতে।
|
বরুণ-রণবীর
সোনমের রিসেপশেন আটকানো যাচ্ছিল না রণবীর সিং আর বরুণ ধওয়ানকে তারই প্রমাণ দিল এই ভিডিও।












Click it and Unblock the Notifications