এক ছাদের তলায় 'প্রাক্তন'রা! সলমন-ঐশ্বর্য, ক্যাটরিনা-রণবীরকে নিয়ে সোনমের রিসেপশনে যা ঘটল

এক ছাদের তলায় 'প্রাক্তন'রা! সলমন-ঐশ্বর্য, ক্যাটরিনা-রণবীরকে নিয়ে সোনমের রিসেপশনে যা ঘটল

'প্রাক্তন'-এর প্রতি যদি সেই আন্তরিকতা বা ব্যথা অটুট থাকে, তাহলে যেকোনও পরিস্থিতিতেই 'তাঁর' সামনে পড়ে গেলে অস্বস্তি বেড়ে যায় অনেকেরই। অনেকেই পালিয়ে বেড়ান সেই সমস্ত পরিস্থিতি থেকে। কিন্তু বলিউড তারকাদের জীবনের থেকে অনেকটাই আলাদা সাধারণ মানুষের জীবন। বলিউডে সম্পর্কের গড়া আর ভাঙার মধ্যেই মানিয়ে নিতে হয় অনেক পরিস্থিতি। এরকমই কিছু অস্বস্তির পরিস্থিততি দেখা গেল সোনম কাপুরের রিসেপশনে।

হাম দিল দে চুকে সনম!

হাম দিল দে চুকে সনম!

সোনমের রিসেপশনের রাতে দেখা গেল সুন্দরী ঐশ্বর্য রাইকে। ট্র্যাডিশনাল পোশাকে এদিন ঐশ্বর্য নিজেকে সাজিয়েছিলেন। এসেছিলেন স্বামী অভিষেকের সঙ্গে। এর একটু পর পার্টিতে আসেন সলমন। ডান্সফ্লোরে একাই দাপট দেখান তিনি। তখন অবশ্য দর্শকাসনে বসে ঐশ্বর্য! একটা সময়ে এই ঐশ্বর্যই ছিলেন সলমনের প্রাণ ভোমরা!

 অ্যায় দিল হ্যায় মুশকিল!

অ্যায় দিল হ্যায় মুশকিল!

বলিউডে এখন চারিদিকেই রটছে আলিয়া আর রণবীর কাপুরকে নিয়ে মুখোরোচক গল্প। তবে সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়ে আবার সোনম কাপুরের রিসেপশনে রণবীরের সঙ্গে দেখা গেল আলিয়া ভাটকে। অন্যদিকে রণীরের প্রাক্তন ক্যাটরিনা এসেছিলেন তাঁর বোন ইসাবেলের সঙ্গে।

উপস্থিত করিশ্মা, অভিষেক

উপস্থিত করিশ্মা, অভিষেক

একটা সময়ে করিশ্মার সঙ্গে অভিষেকের বিয়ের কথা উঠেছিল। সেই সময় করিশ্মার পরিবার থেকে নাকচ করা হয় প্রস্তাব। পরবর্তী কালে করিশ্মার বিয়ে সঞ্জয় কাপুরের সঙ্গে হলেও তা টেকেনি। এদিকে , অভিষেকও সোনমের বিয়ের রিসেপশনে উপস্থিত হন স্ত্রী ঐশ্বর্যকে নিয়ে। তবেপার্টিতে কোথাওই করিশ্মার সঙ্গে অভিষেককে কথা বলেত দেখা যায়নি বলে খবর।

সস্ত্রীক শাহিদ, সইফ

সস্ত্রীক শাহিদ, সইফ

একটা সময়ে করিনার সঙ্গে প্রেম জমে গিয়েছিল শাহিদের। পরবর্তীকালে তাঁদের বিচ্ছেদ ও সইফের সঙ্গে করিনার বিয়ের ঘটনা সকলেই জানেন। তবে এদিন আবারও শাহিদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয় করিনার। সোনমের রিসেপশনে যদিও শাহিদ আসেন স্ত্রী মীরার সঙ্গে, অন্যদিকে করিনা সারাক্ষণই ছিলেন সইফের সঙ্গে। দুই 'প্রাক্তনের' দেখা হয়নি বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+