তৈরি 'ব্যান্ড, বাজা বারাত'! সোনমের বিয়ের প্রস্তুতিতে আলোয় সাজলো বাংলো, দেখুন ছবি
৭ আর ৮ মে-র মধ্যে কোন দিন বিয়ে করছেন সোনম তা নিয়ে দ্বন্দ্ব ছিলই। তবে সূত্রের দাবি, ৮ মে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা অলি কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর।
৭ আর ৮ মে-র মধ্যে কোন দিন বিয়ে করছেন সোনম তা নিয়ে দ্বন্দ্ব ছিলই। তবে সূত্রের দাবি, ৮ মে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য তথা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সোনম মুম্বইয়ে তাঁর মাসির বাংলোতে বিয়ে করতে চলেছেন বলে খবর। যা শাহরুখ খানের বাংলো 'মন্নত' থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত। ওই বাংলোতেই আয়োজিত হবে সেনমের সঙ্গীত ও মেহেন্দির আসর।

A post shared by Viral Bhayani (@viralbhayani) on
যদিও বিয়ের বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কাপুর পরিবারের কেউই। 'বীরে দি ওয়েডিং' ছবির ট্রেলার লঞ্চের প্রমোশনেও মুখ খুলতে চানননি সোনম। তিনি জানিয়েছিলন, সঠিক সময় হলেই তিনি মিডিয়াকে এবিষয়ে বলবেন। জানা গিয়েছে, মিডিয়াকে সোনমের বিয়ের বিষয়ে বোন রিহা ও বাবা অনিল জানাবেন। আপাতত সেই মুহুর্তের অপেক্ষায় সকলেই।












Click it and Unblock the Notifications