জঙ্গিদের ধন্যবাদ জানালেন সোনম কাপুর?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর জঙ্গিদের ধন্যবাদ জানালেন! তবে আসল জঙ্গি নয়, নীরজা ছবিতে বিমান হাইজ্যাক করা জঙ্গিদের ভূমিকায় যারা অভিনয় করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সোনম
প্রথমটাতে শুনে হতবাক হওয়ারই কথা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর জঙ্গিদের ধন্যবাদ জানাচ্ছেন? স্বভাবতই প্রশ্ন ওঠে কেন? উত্তর নীরজা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর ধন্যবাদ বক্তৃতা দিয়ে গিয়ে সোনম বলেন, "এই পুরস্কারের জন্য আমার ধন্যবাদ জানাতে হবে জঙ্গিদের এবং যাত্রীদের।"
প্যান এএম ৭৩ বিমানে হাইজ্যাক হওয়ার পর যেভাবে বিমানসেবিকা নীরজা ভানোট নিজের প্রাণ দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই গল্প নিয়েই বায়োপিক নীরজা। নাম ভূমিকায় অভিনয় করে সবার প্রশংসা কুড়নোর পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলেনন। এরপরই সোনমের এই মন্তব্য।

আসলে সোনম নীরজা ছবিতে জঙ্গিদের ভূমিকায় অভিনয় করা অভিনেতাদের কথা বলেছেন এখানে। এবং যারা যাত্রীদের ভূমিকায় অভিনয় করেছেন।
যদিও যেভাবে সোনমের বক্তব্যে তা উঠে এসেছে তা একেবারেই মানানসই নয়। সোনমের জন্য যিনি বক্তৃতা লিখেছেন তিনি হয়তো ভেবেছেন সোনমের মুখে এটা বেশ বুদ্ধিদীপ্ত শোনাবে, কিন্তু তা তো হয়নিই বরং উল্টে সোনমের বুদ্ধিমত্তা ও রসবোধ নিয়ে প্রশ্ন উঠছে। আশা করি এর পরে কোনও পুরস্কার জেতার পর এই ধরণের ভুল সোনম করবেন না।












Click it and Unblock the Notifications