'পদবী' বিতর্কে পরোক্ষে তসলিমাকে জবাব সোনেমর! যা বললেন 'মিসেস আহুজা'

২০১৮ সালে সোনম কাপুরের বিয়ে বলিউডের অন্যতম বড় ঘটনা। বিয়ে ঘিরে যেমন তারকার সমাহার হয়, তেমনই বিতর্কে উঠে আসেন সোনম কাপুরও।

২০১৮ সালে সোনম কাপুরের বিয়ে বলিউডের অন্যতম বড় ঘটনা। বিয়ে ঘিরে যেমন তারকার সমাহার হয়, তেমনই বিতর্কে উঠে আসেন সোনম কাপুরও। সোনম বিয়ের পর নিজের পদবী কেন পরিবর্তন করলেন, তা নিয়ে এর আগে প্রশ্ন তোলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমা জানতে চান, কেন আনন্দ আহুজা নিজের পদবী পরিবর্তন করেননি? কেন সোনম পরিবর্তন করলেন নিজের পদবী?

পদবী বিতর্কে পরোক্ষে তসলিমাকে জবাব সোনেমর! যা বললেন মিসেস আহুজা

সোনম জানিয়েছেন,'আমি অনেক দিন ধরেই বাগদত্তা। তবে এবিষয়ে (পদবী বদলের) সিদ্ধান্ত নিতে আমার বেশ সময় লেগেছে। দিনের শেষে এটা আমার সিদ্ধান্ত। ' কিছুদিন আগে, বিয়ের পর পরই সোনম নিজের সোশ্যাল মিডিয়া সাইটে তাঁর নাম বদল করেন। 'সোনম কাপুর'-এর জায়গায় লেখা হয়, 'সোনম কে আহুজা'। আর সেই নিয়েই দানা বাঁধে বিতর্ক। সোনম এ নিয়ে আরও জানান, 'যাঁরা নারীবাদের সংজ্ঞা বুঝতে পারেন না, তাঁরা অনলাইনে গিয়ে পড়ুন এটা নিয়ে। আপনারা কী করে জানছেন আনন্দ নিজের নাম পরিবর্তন করছে কী না?'

উল্লেখ্য, এক প্রসাধনী সংস্থার হয়ে সোনম এই মুহুর্তে রয়েছেন কান-এ। সেখানে তাঁর ফ্যাশন মাতিয়ে দিয়েছে আসর। প্রসঙ্গত, বহু বার বহু সাক্ষাৎকারেই সোনম মহিলাদের প্রগতি নিয়ে মুখ খুলেছেন। সাম্প্রতিককালে তাঁর 'বীরে দি ওয়েডিং' এর ট্রেলারে ও দেখা গিয়েছে, মহিলাদের স্বাধীন মানসিকতা নিয়ে সোনমকে কথা বলতে। আর সেই প্রেক্ষাপট থেকেই সোনমের পদবী বিতর্কে নিয়ে সোচ্চার হন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+