সোনমের 'মেহেন্দি'-তে চাঁদের হাট! হুল্লোড়ে মাতলেন অর্জুন-জাহ্নবী-হর্ষরা, দেখুন ছবি

শ্রীদেবীর প্রয়াণের শোক সবে মাত্র কাটিয়ে উঠছে কাপুর পরিবার। আর তার মধ্যেই আয়োজিত পরিবারের অন্যতম সদস্য সোনম কাপুরের বিয়ে। মেয়ের বিয়ে উপলক্ষ্যে আলোয়ে সেজে উঠেছে আনিল কাপুরের বাড়ি।

শ্রীদেবীর প্রয়াণের শোক সবে মাত্র কাটিয়ে উঠছে কাপুর পরিবার। আর তারমধ্যেই আয়োজিত পরিবারের অন্যতম সদস্য সোনম কাপুরের বিয়ে। মেয়ের বিয়ে উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে আনিল কাপুরের বাড়ি। উৎসবের মেজাজে পরিবারের সকল সদস্য। সামিল হয়েছেন বনি কাপুর , সঞ্জয় কাপুররা। হই-হই আর আনন্দ উৎসবে দিদির বিয়েতে গা ভাসিয়েছেন জাহ্নবী- আনশুলারা। আর পাঞ্জাবী বিয়েতে হুল্লোড়ে মেতেছেন সোনমের ভাই হর্ষ-অর্জুনরা । সব মিলিয়ে কেমন হল সোনমের মেহেন্দির আসর, দেখে নেওয়া যাক।

বর-কনে

বর-কনে

সোনম আর আনন্দ আহুজা এদিন একধিক ছবির জন্য পোজ দিতে দিতে প্রায় ক্লান্তই হয়ে পড়েছিলেন। তবুও এই জুটি প্রতিটি ছবিতেই যেন ছিলেন এক্কেবারে আলাদা।

চলছে মেহেন্দি পরানো

চলছে মেহেন্দি পরানো

সোনমের মেহেন্দি বলে কথা, আর তাতে কোনও রকমের ত্রুটি রাখতে চাননি মা সুনীতা। হাত আর পা-এ যখন সোনমের মেহেন্দি চলছে তখনও থেমে থাকেনি ক্যামেরার ফ্ল্যাশবাল্ব।

দিদির বিয়ে বলে কথা!

দিদির বিয়ে বলে কথা!


দিদির বিয়ে বলে কথা, আর বোনেরা সাজবে না তা হয় নাকি! এদিন , বনি কন্যা খুশি কাপুর আর সঞ্জয় কন্যা সানায়াকে দেখা গেল মেহেন্দির আসরে, জাঁকিয়ে সাজগোজ করতে।

ডিভা জাহ্নবী

ডিভা জাহ্নবী

কাপুর পরিবারের নয়া প্রজন্মে একজন স্টার অভিনেত্রী যদি সোনম হন, তাহলে আরেকজন উঠতি স্টার জাহ্নবী! শ্রীদেবী কন্যা জাহ্নবীকে এদিন দেখা গেল সোনমের মেহেন্দি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সামিল হতে।

হই-চই-এর মুহুর্ত

হই-চই-এর মুহুর্ত

পাঞ্জাবীব বিয়ে , আর তাতে হইহুল্লোড় হবে না তা হতেই পারে না! আর আসর জমানোর জন্য হাজির ছিলেন সোনমের ভাইরা। এদিন মোহিত , অর্জুনদের দেখা গেল এক্কেবারে অন্য মেজাজে!

স্টাইলিশ করণ

স্টাইলিশ করণ

করণ জোহরকেও এদিন দেখা গেল অনিল কাপুরের বাড়িতে। সোনমের মেহেন্দির আসরে করণ এদিন স্টাইলিশ অবতারে ধরা দিলেন।

মেহেন্দিতে রানি

মেহেন্দিতে রানি

রানি মুখোপাধ্যায়ও এদিন এসেছিলেন সোনমের বিয়েতে। তাঁর সঙ্গে অনিল কাপুর ও করণ জোহরের একটি ছবি বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জমজমাটি মেজাজে ধরা দেন অভিনেত্রী।

ভাইদের সেলফি!

ভাইদের সেলফি!

বাড়ির মেয়েরা যখন হাতে মেহেন্দি লাগাতে ব্যস্ত , তখন ভাইরা মশগুল নিজেদের মতো মজা করতে। এরই মধ্যে দেখা গেল , হইহইয়ের ফাঁকে হর্ষ আর অর্জুনরা মিলে বেশ কয়েকটি সেলফিও নিয়ে ফেলেছেন।

বোনেদের মস্তি!

বোনেদের মস্তি!

করণ জোহরের সঙ্গে এদিন বাড়ির নতুন প্রজন্মের বোনেরা মিলেও বেশ কয়েকটি ছবির ফ্রেমে ধরা দেন।খুশি-জাহ্নবী-অনশুলা-সানায়াকে একই সঙ্গে দেখা গেল এই ছবিগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+