বিয়ে করছেন সোনাম, কবে, কোথায় হচ্ছে এই 'গ্র্যান্ড ওয়েডিং', জেনেনিন
অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে কিছুদিন আগেই যথেষ্ট মেতে ছিল বলিউড। অনুষ্কার সঙ্গে বিরাটের বিয়ের রিসেপশন যেন ছিল কোনও বলিউড অ্যাওয়্যার্ড শোয়ের রেড কার্পেট।
অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে কিছুদিন আগেই যথেষ্ট মেতে ছিল বলিউড। অনুষ্কার সঙ্গে বিরাটের বিয়ের রিসেপশন যেন ছিল কোনও বলিউড অ্যাওয়্যার্ড শোয়ের রেড কার্পেট। এরপর দীপিকা রণবীর সিং-এর বাগদান নিয়েও চলেছে বেশ জো গুঞ্জন। এরইমধ্যে জানা গেল, বিয়ে করতে চলেছেন সোনাম কাপুর।

সোনামের বহুদিনের বয়ফ্রেন্ড আনন্দ আহুজার সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চলেছেনে অনিল কাপুরের কন্যা। এবছরের এপ্রিল মাসেই বিয়ে করতে চেলেছেন তিনি। সূত্রের খবর, ৩০০ জন অথিতি রয়েছেন অভ্যাগতদের তালিকায়। এই বিয়েও হতে চলেছে আরেকটি বলিউড ডেস্টিনেশন ম্যারেজ।
রাজস্থানের যোধপুরের উমের ভবন প্যালেসে আয়োজিত হতে চলেছে এই বিয়ের রাজকীয় অনুষ্ঠান । সোনাম কাপুর অনেক দিন ধরেই নিজের ব্যাক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন। তবে আনন্দ আহুজার সঙ্গে সোনামের ইনস্টাগ্রামের ছবি তাঁদের প্রেমকে বেশ জনপ্রিয় করেত তোলে। সেই আনন্দেরই এবার ঘরনী হতে চলেছেন সোনাম।












Click it and Unblock the Notifications