জাতীয় পুরস্কার জেতার পর সোনম কাপুর, অক্ষয় কুমারের প্রতিক্রিয়া অতুলনীয়!
জাতীয় পুরস্কার জয়ের খবর পাওয়ার পরই সোনম নিজের ইনস্তাগ্রাম অ্যাকাউন্টে অক্ষয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যা দেখলে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য।
বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমার এবং ফ্যাশন আইকন সোনম কাপুর এখন একেবারে সেলিব্রেশনের মুডে। আর হবে নাই বা কেন, শুক্রবার ঘোষিত জাতীয় পুরস্কারপ্রাপ্তদের তালিকায় এই দুই অভিনেতা অভিনেত্রীও যে রয়েছেন। জাতীয় পুরস্কার জয়ের খবর পাওয়ার পরই সোনম নিজের ইনস্তাগ্রাম অ্যাকাউন্টে অক্ষয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যা দেখলে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য।
A post shared by sonamkapoor (@sonamkapoor) on
ছবিটিতে দুজনেই হাল্কা চালে বোঝালেন জাতীয় পুরস্কার পাওয়ায় দুজনেই কতটা অবাক হয়েছেন। তবে রুস্তম ছবিতে অক্ষয় আর নীরজা ছবিতে সোনম যে পারফরম্যান্স দিয়েছেন তারপর এই সংবাদ আকস্মিক নয় বরং এটাই হওয়ার ছিল।
রুস্তম ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার। অন্যদিকে সোনম অভিনীত নীরজা সেরা ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে।
সোনম এবং অক্ষয় আপাতত প্যাডম্যান ছবির জন্য মহেশ্বরে একসঙ্গে শুটিংয়ে ব্যস্ত। এই ছবির প্রযোজক টুইঙ্কল খান্না। জাতীয় পুরস্কারের খবর ঘোষণা হওয়ার সময় একসঙ্গেই ছিলেন সোনম ও অক্ষয় ফলে সেলিব্রেশনে দ্বিগুন তড়কা...।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications