কাপুর পরিবারের এই স্টারকিডদের চিনতে পারছেন! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সামনেই পরিবারের বড়সড় বিয়ের আসর। কাপুর বংশের পরবর্তী প্রজন্মের বড় ছেলের বিয়ে বলে কথা! আর তা নিয়ে রীতিমত সাজো সাজো রব অর্জুন কাপুরের পরিবারে।
সামনেই পরিবারের বড়সড় বিয়ের আসর। কাপুর বংশের পরবর্তী প্রজন্মের বড় ছেলের বিয়ে বলে কথা! আর তা নিয়ে রীতিমত সাজো সাজো রব অর্জুন কাপুরের পরিবারে। খুড়তুতো বোন সোনম থেকে সৎবোন জাহ্নবী সকলেই দাদা অর্জুনের বড় ভক্ত! রাপপর পরিবারের ভাইবোনদের মধ্য়ে যে কতটা সখ্যতা রয়েছে তা বহুবার প্রকাশ্যে এসেছে। শ্রীদেবীর প্রয়াণের পর তা দিনে দিনে প্রকট হয়েছে।

এদিন, 'ধড়ক গার্ল' জাহ্নবী কাপুরের ২২ তম জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে বোনকে শুভেচ্ছা বার্তা পাঠান দিদি সোনম। জাহ্নবীকে 'জানু' সম্বোধন করে, এদিন ছোটবেলার স্মৃতি উস্কে একটি ছবি পোস্ট করেন সোনম। যেখানে দেখা যায়, ছোট্ট জাহ্নবী সোনমের কোলে শুয়ে !আর দিদি সোনম তাঁকে আদরে যত্নে আগলে রেখেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই এদিন ট্রেন্ড করতে শুরু করে দেয়।
View this post on InstagramA post shared by Zoya Solanki (@sonamkapoor) on
উল্লেখ্য, শোনা যাচ্ছে আগামী মাসেই কাপুর পরিবারের সন্তান অর্জুন কাপুর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গার্লফ্রেন্ড মালাইকা অরোরার সঙ্গে। গত বছর শ্রীদেবীর মৃত্যুর কয়েক মাসের মাথাতেই বিয়ে সম্পন্ন হয় সোনমের। এরপর ফের একবার বছর ঘুরতেই কাপুর পরিবারের বিয়ের সানাই বাজতে চলেছে! যদিও অর্জুনের বিয়ে নিয়ে মুখ খুলছেন না পরিবারের কেউই।












Click it and Unblock the Notifications