ক্যানসার আক্রান্ত সোনালীকে নিয়ে 'ভুয়ো' বার্তা প্রসঙ্গে মুখ খুললেন স্বামী গোল্ডি
সোনালী বেন্দ্রের মৃত্যু হয়েছে বলে, গতকাল এক ভুয়ো খবর রটতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভুয়ো খবরের ফাঁদে পড়ে যান বিজেপি নেতা রাম কদম।
সোনালী বেন্দ্রের মৃত্যু হয়েছে বলে, গতকাল এক ভুয়ো খবর রটতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভুয়ো খবরের ফাঁদে পড়ে যান বিজেপি নেতা রাম কদম। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে টুইট করে ফেলেন অভিনেত্রীর প্রয়াণের ভুয়ো খবর। তারপর থেকেই বিতর্ক দানা বাঁধে। যদিও পরে বিজেপি নেতা রাম কদম এনিয়ে ক্ষমা চেয়ে নেন।

এদিন, সোনালীর স্বামী গোল্ডি বহেল এদিন নেটিজনদের কাছে আবেদন করেন, সকলে যেন একটু দায়িত্বের সঙ্গে বিষয়টিকে নিয়ে কথা বলে। ক্যানসার আক্রান্ত এক রোগী সম্পর্কে এইভাবে ভুয়ো খবর সোশ্য়াল মিডিয়ায় রটিয়ে দেওয়ার কী পরিণাম হতে পারে, সেদিকটিও একটি ভেবে দেখা দরকার বলে অনেকেই মনে করছেন। সোনালী সম্পর্কে এমন ভুয়ো খবরের রটনা নিয়ে এদিন সরব হন , সোনালীর স্বামী গোল্ডি। এক টুইট বার্তায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
I appeal to all to please use social media more responsibly. Let us not believe in rumours and spread them, unnecessarily hurting the sentiments of those involved. Thank you.
— goldie behl (@GOLDIEBEHL) September 8, 2018
বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসাধীন সোনালী বেন্দ্রে। তাঁর হাইগ্রেড ক্যানসার ধরার পর , নিজেই তিনি দুঃসংবাদটি সোশ্যাল মিডিয়ায় জানান। তারপর থেকেই সোনালীর আরোগ্য কামনায় প্রার্থনায় রয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা। কঠিন সময়ে পাশে রয়েছেন তাঁর বন্ধুরাও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications