চিকিৎসাধীন ঋষির সঙ্গে দেখা করলেন সোনালী-প্রিয়াঙ্কারা
চিকিৎসার জন্য আপাতত নিউ ইয়র্কে রয়েছেন অভিনেতা ঋষি কাপুর। আর তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে সেখানে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও প্রিয়াঙ্কা চোপড়া।
চিকিৎসার জন্য আপাতত নিউ ইয়র্কে রয়েছেন অভিনেতা ঋষি কাপুর। আর তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে সেখানে দেখা করতে গিয়েছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও প্রিয়াঙ্কা চোপড়া।

উল্লেখ্য, সোনালী বেন্দ্রে নিউ ইয়র্কে রয়েছেন ক্যানসারের চিকিৎসার জন্য। আর সোনালীকে সঙ্গে নিয়ে তাঁর স্বামী গোল্ডি বহেল দেখা করেন ঋষি কাপুরের সঙ্গে। অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে দেখা করেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়াও। আর সেই সাক্ষাতের ছবি ফেসবুকে পোস্ট করেন ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং।

এর আগে, নিউ ইয়র্কে চিকিৎসার জন্য যাচ্ছেন বলে আগেই জানিয়েছিলেন ঋষি কাপুর। সেই বার্তা তিনি টুইটারে দিতেই কটে যায় এই বর্ষীয়ান অভিনেতা ক্যানসারের শিকার। যদিও কাপুর পরিবারের তরফে তা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

Click it and Unblock the Notifications