Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুঃসময়ে সোনালীকে অনুপ্রেরণা যোগাচ্ছেন বলিউডের কোন তারকা! জানুন

সোনালী বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর তিনিই সোশ্যাল মি়ডিয়ায় প্রকাশ করেন। আচমকা এই খবরে রীতিমত হতবাক হয়ে যায় বলিউড।

সোনালী বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর তিনিই সোশ্যাল মি়ডিয়ায় প্রকাশ করেন। আচমকা এই খবরে রীতিমত হতবাক হয়ে যায় বলিউড। এর আগে অভিনেতা ইরফান খানের নিউরোএনডোক্রিনের ক্যানসার ধরা পড়ায় এমনতিই ব্যথিত ছিল বলিউড। তার পর সোনালীর এই মারণ ব্যধির খবরে রীতিমত মুষড়ে পড়েন তাঁর গুণমুগ্ধ থেকে শুভানুধ্যায়ীরা।

দুঃসময়ে সোনালীকে অনুপ্রেরণা যোগাচ্ছেন বলিউডের কোন তারকা! জানুন

এদিকে, সোনালী যখন এই কঠিন লড়াইয়ে ভেঙে পড়ে আবেগঘন হয়ে পড়ছেন, তখন তাঁকে মানসিকভাবে শক্ত করতে পাশে দাঁড়ালেন আরও এক বলিউড নায়িকা। তিনি মণীষা কৈরালা। একটা সময় তিনিও মারণ ক্যানসারের সঙ্গে লড়াই করে যুদ্ধ জিতে এসেছেন। জীবনের চলার পথে যখন কোণঠাসা হয়ে গিয়েছিলেন মণীষা, ঠিক সেই সময় ক্যানসার ধরা পড়ার খবর আসে তাঁর কাছে। ততদিনে তাঁর ফিল্ম কেরিয়ার তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু হাল ছাড়েননি মণীষা। লড়াই করেছিলেন সমান তালে। এরপর আবার ফিরে এসেছেন ফিল্মে। 'সঞ্জু' ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। আর সেই লড়াইয়ের কথা স্মরণ করিয়েই সোনালীকে আরোগ্য কামনার বার্তা দেন মণীষা।

দুঃসময়ে সোনালীকে অনুপ্রেরণা যোগাচ্ছেন বলিউডের কোন তারকা! জানুন

উল্লেখ্য, হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত সোনালী বেন্দ্রে। একসময়ে বলিউড মাতানো এই নায়িকা সোনালীর এরকম মারণ ব্যাধি অনেককেই অবাক করেছে। তাঁর দীর্ঘায়ু কামনায় আসছে বিভিন্ন বলিউড সেলেবের বার্তা। একটা সময় আবেগঘন হয়ে কান্নায় ভেঙে পড়েন সোনালীও। তবে মণীষার বার্তায় লড়াইয়ের আরও একটু রসদ পেয়েছেন তিনি। মণীষাকেই নিজের উৎসাহ বলে মানছেন এই অভিনেত্রী। সেকথা মণীষার টুইটের জবাবেই জানিয়েছেন সোনালী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+