ক্যানসার-যুদ্ধের মধ্যে ছেলের জন্মদিনে নয়া পোস্ট সোনালীর, দেখুন মন ছুঁয়ে যাওয়া ভিডিও
একদিকে চলছে ক্যানসারের সঙ্গে লড়াই। অন্যদিকে চলছে জীবনবোধে উজ্জিবীত হওয়ার যুদ্ধ। অভিনেত্রী সোনালী বেন্দ্রে এভাবেই দিনের পর দিন লড়ে যাচ্ছেন ।
একদিকে চলছে ক্যানসারের সঙ্গে লড়াই। অন্যদিকে চলছে জীবনবোধে উজ্জিবীত হওয়ার যুদ্ধ। অভিনেত্রী সোনালী বেন্দ্রে এভাবেই দিনের পর দিন লড়ে যাচ্ছেন । আপাতত তিনি ক্যানসারের চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। এদিন সোনালীর ছেলে রণবীরের ১৩ তম জন্মদিন। ছেলের জন্মদিনে সোনালী পোস্ট করেন এক মন ছুঁয়ে যাওয়া ভিডিও।

ছেলে রণবীর যখন 'টিনএজার' হিসাবে পরিচিতি পেতে চলেছে, ঠিক সেই সময়ে চলছে মায়ের ক্যানসার চিকিৎসা। এমন বেদনাদয়ক পরিস্থিতিতেও মনকে শক্ত রেখে ছেলের জন্মদিন পালনে ব্যস্ত সোনালী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক নতুন ভিডিও । যেখানে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন ছুঁয়ে যাওয়া এক বার্তা দেন সোনালী।
A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on
উল্লেখ্য, সোনালীর ক্যানসার ধরা পড়ার সময়ে সঙ্গে ছিল ছেলে রণবীর। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু হয় সোনালীর চিকিৎসা। সেখানেও মায়ের সঙ্গে ছিল কিশোর রণবীর। তবে পরে তার স্কুল শুরু হওয়ায় মুম্বই ফিরে আসে সে। এদিন রণবীরের জন্মদিনে বহু দূরে সোনালী। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন পোস্টটিই বলে দিচ্ছে কতটা যন্ত্রণায় রয়েছেন 'মা' সোনালী!
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications