Sonakshi Sinha: 'বাবা চাননি কোনও দিন বিয়ে হোক', অভিমানেই জাহিরকে বিয়ের একক সিদ্ধান্ত সোনাক্ষীর

আর মাত্র কটা দিন। তারপরেই সিঙ্গল তকমা ঘুচবে বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহার। জাহিরক ইকবালের সঙ্গে বিয়ে ২৩ জুন। মুম্বইয়ে বসছে বিয়ের আসর। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে অতিথিদের কাছে। লাল রং ছাড়া যেকোনও পোশাকে অতিথিদের আসতে অনুরোধ করা হয়েছে।

কিন্তু মেয়ের বিয়ের খবর নিয়ে বাবা শত্রুঘ্ন সিনহা যে মন্তব্য করেছেন তাতে স্তম্ভিব বলিপাড়া। বাবা শত্রুঘ্ন সিনহা বলেছিলেন মেয়ে যে বিয়ে করছে তা তিনি জানেন না। তবে মেয়ে যদি জানায় তাহলে তাঁরা দিয়ে আশীর্বাদ করে আসবেন। সোনাক্ষীর মামাও সেকথা বলেছেন। তিনি জানিয়েছেন সোনাক্ষী যদি জানায় তাহলে তিনি গিয়ে আশীর্বাদ জানিয়ে আসবেন।

Sonakshi Sinha

সোনাক্ষীও জানিয়েছেন তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা কোনও দিন চাননি মেয়ে শ্বশুরবাড়ি যাক। মেয়ে যদি বিয়ে করে তাহলে তিনি তাঁদের জন্য আলাদা বাড়ি তৈরি করে দিতে চেয়েছিলেন। সিমি গেরেওয়ালের টক শো-তে এসে সোনাক্ষী একথা বলেছিলেন। তিনি বলেছিলেন তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার চোখের মনি তিনি। তাই তাঁর বাবা চাননা তিনি শ্বশুরবাড়ি যান। সোনাক্ষীর এই মন্তব্যে সম্মতিও জানিয়েছিলেন তাঁর মা। শত্রুঘ্ন সিনহা ভিষণ রক্ষণশীল পিতা।

এমনকী কয়েক বছর আগে শত্রুঘ্ন সিনহা একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন, সোনাক্ষী যদি কাউকে ডেট করে তাহলে তাঁকে আগে থেকে অনুমতি নিতে হবে। শত্রুঘ্ন সিনহা সেসময় বলেছিলেন, আমি ডেটিংয়ের বিপক্ষে নই। সোনাক্ষী ডেটিং করতেই পারে চবে আমাকে জানিয়ে রাখতে হবে কার সঙ্গে ডেটিংয়ে যাচ্ছে। কারণ তিনি চান না মেয়ে কষ্ট পাক।

এদিকে বাবা যখন বলছেন মেয়ে বিয়ের কিছুই জানায়নি তখন সোনাক্ষীকে দেখা গেল শ্বশুর-শাশুড়ি এবং ননদের সঙ্গে সময় কাটাতে। সোনাক্ষীর ননদ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। তাহলে কি বাবার আপত্তিতেই জাহিরকে বিয়ে করছেন সোনাক্ষী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+