Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩০ কিলো ওজন ঝরিয়ে 'সুপার-ফিট' হয়েছেন সোনাক্ষী সিনহা! জেনে নিন কীভাবে

সোনাক্ষী সিনহার মোটা থেকে রোগা হওয়ার কাহিনি অনেককে অনুপ্রেরণা জোগাবে সন্দেহ নেই। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে সোনাক্ষী জানিয়েছেন, কীভাবে তিনি ঠিক করেন তাঁকে রোগা ও ফিট হতে হবে।

বলিউড ইন্ডাস্ট্রিতে সাইজ জিরো হিরোইন অনেক রয়েছেন। এর পাশাপাশি সোনাক্ষী সিনহার মতো নায়িকারাও রয়েছেন যারা সাইজ জিরো না হয়েও সিনেমার দর্শককে মাতিয়ে রেখেছেন। তবে সোনাক্ষী সিনেমায় আসার আগে এমন চেহারার ছিলেন না। দৃশ্যতই মোটা ছিলেন বলা যায়।

চিরকালীন ইতিহাসে স্থান পেয়েছে এই বলিউড চরিত্রগুলি

বিকিনি পরেই নয়া রেকর্ড গড়লেন সানি লিওনি!

তবে তাঁর মোটা থেকে রোগা হওয়ার কাহিনি অনেককে অনুপ্রেরণা জোগাবে সন্দেহ নেই। সম্প্রতি একটি ইন্টারভিউয়ে সোনাক্ষী জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি মোটা ছিলেন। ফলে সিনেমায় অভিনয়ের কথা কখনও ভাবেননি তিনি।

৩০ কিলো ওজন ঝরিয়ে 'সুপার-ফিট' হয়েছেন সোনাক্ষী সিনহা!

তবে ১৬ বছর বয়সে একদিন তিনি অনুভব করেন সিড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে তাঁর দম কমে আসছে। তখনই তিনি ঠিক করেন তাঁকে রোগা ও ফিট হতে হবে। তারপর থেকেই সোনাক্ষীর মেকওভার শুরু হয়।

বলিউড তারকাদের অদ্ভুত সব ভয়ের কারণ

ছোট শহরের অনামী মুখ থেকে বলিউডের বিখ্যাত তারকা হয়েছেন এরা

এরপরে হঠাৎ একদিন সলমন খান এসে সোনাক্ষীকে জানান তাঁকে দাবাং সিনেমায় অভিনয় করতে হবে। এক্ষেত্রে কোনও সুযোগও তাকে দেওয়া হয়নি। ভাইজান শুধু জানিয়েছিলেন, সোনাক্ষীকে তাঁর সিনেমায় তিনি চান। সেই শুনেও ফের আরও রোগা হওয়া শুরু করেন সোনাক্ষী।

সিনেমায় ফিট দেখানোর জন্য সোনাক্ষীকে অন্তত ৩০ কিলো ওজন ঝরাতে হতো। সেজন্য একদিকে যেমন তিনি জিম শুরু করেন, তেমনই আর একদিকে কড়া ডায়েট করতে থাকেন।

পরিমাণে কম খাওয়া, বারবার খাওয়া, দৈনিক শরীরচর্চা, দিনে দু'বার জিমে যাওয়া, কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি সোনাক্ষী রোগা হওয়ার জন্য যোগব্যায়াম ও অন্যান্য শরীরচর্চা করেছেন সোনাক্ষী।

সারাদিনে বারবার জল খেতেন সোনাক্ষী। সন্ধ্যা ৬টার পরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মুখে তুলতেন না। ডায়েটে দানাশস্য, তাজা ফল, সবজি ইত্যাদি খেয়েছেন সোনাক্ষী। এরপরে রোগা হয়ে গেলেও এখনও শরীরচর্চা ও ডায়েট তালিকা অনুসরণ করে চলেছেন সোনাক্ষী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+