আঙুলে হিরের আংটি, মুখে লাজুক হাসি, বাগদান পর্ব কি সেরে ফেললেন শত্রুঘ্ন–কন্যা সোনাক্ষী?
আঙুলে হিরের আংটি, মুখে লাজুক হাসি, বাগদান পর্ব কি সেরে ফেললেন শত্রুঘ্ন–কন্যা সোনাক্ষী?
বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। ভিকি কৌশল–ক্যাটরিনা কাইফের পর রণবীর কাপুর ও আলিয়া ভাটও বিয়ে সেরে নিয়েছেন। এইসব বিয়ে দেখে ইচ্ছে জাগতেই পারে কারোর আর অভিনেত্রী সোনাক্ষী সিনহার ইনস্টাগ্রাম পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। সোমবার সোনাক্ষী নিজের কয়েকটি ছবি আপলোড করেছেন, যেখানে সোনাক্ষী তাঁর অনামিকায় হিরের আংটি পরে রয়েছেন এবং হাসছেন। সে দিকেই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যেন নায়িকা। লক্ষ করলে দেখা যাবে, তাঁর পাশে দাঁড়িয়ে এক পুরুষ। তাঁর হাতটুকু দৃশ্যমান। কিন্তু মুখ দেখা যাচ্ছে না।

অভিনেত্রী ভক্তদের কৌশল আরও একটু উস্কে দিয়ে ক্যাপশনে জানিয়েছেন যে তিনি ভক্তদের সঙ্গে বিরাট একটা খবর শেয়ার করার অপেক্ষা তিনি আর করতে পারছেন না। সোনাক্ষীর ক্যাপশনে লেখা, 'আমার জন্য বড় দিন। আমার বড় একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই খুব তাড়াতাড়ি। এই পথ যে এত সহজ, তা ভাবতেও পারিনি।’
প্রসঙ্গত, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রেমের খবরের গুঞ্জন আগেও শোনা গিয়েছিল। এবার তাঁর সঙ্গেই বাগদান পর্ব সারলেন কিনা জল্পনা–কল্পনা তা নিয়েই। যদিও এক সাক্ষাতকারে সোনাক্ষীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জাকির বলেছিলেন, 'যদি কেউ এটা ভেবে আনন্দ পান যে আমি আর সোনাক্ষী প্রেম করি, তা হলে ভাবুন। যদি আনন্দ না পান, তা হলে বলব, ভাবা বন্ধ করুন। আসলে এত দিন ধরে এই নিয়ে কথা শুনে যাচ্ছি যে আর কিছু যায় আসে না।’
তবে বিশ্বস্ত সূত্রের খবর, এটা আসলে কোনও বিজ্ঞাপনের ছবি। সোনাক্ষী কৌশল করে ভক্তদের সঙ্গে মজা করার জন্য এটা করেছেন। ২০১০ সালে সলমন খানের বিপরীতে দাবাং সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখেন সোনাক্ষী। দাবাংয়ের অন্য দুই পার্টেও সলমনের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া রাউডি রাঠোর, সন অফ সর্দার, দাবাং ২, হলিডে: আ সোলজার অফ ডিউটি, লুটেরা, আর...রাজকুমার, অ্যাকশন জ্যাকশন, মিশন মঙ্গল সহ অনেক ছবিতে কাজ করেছেন। সোনাক্ষীকে শেষবারের মতো দেখা গিয়েছিল ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া সিনেমায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications