বার্থ ডে স্পেশ্যাল : পর্দার বাইরে সোনাক্ষী-অর্জুনের দুষ্টুমিষ্টি রোম্যান্টিক ছবি

আজ আরও একবছর বয়স বাড়ল বলিউডের জনপ্রিয় এবং সাহসী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আজ সোনাক্ষীর জন্মদিন। প্রথমেই সোনাক্ষীকে আমাদের তরফ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছো ও শুভকামনা।

জন্মদিনে কী চাই সোনাক্ষীর? উত্তর, সাপ্রাইজ বার্থডে পার্টি।

সোনাক্ষী বললেন, "প্রত্যেক বছরের মতো এবছরও কোনও প্ল্যান নেই আমার। কারণ আমি যাই করি সবই শেষমুহূর্তে। কারণ আমি ব্যস্ত থাকব কী থাকব না তার উপর গোটা বিষয়টা নির্ভর করবে। এবছরই সেই একই বিষয়, যদি না আমার বন্ধুরা আমার জন্য সাপ্রাইজ বার্থডে পার্টি থ্রো করে। সত্যিকথা বলতে ওদের ওটা করা উচিত। এখনও অবধি মোটে একটাই সাপ্রাইজ পার্টি হয়েছে আমার জন্য।"

আমরা আশা করি, অর্জুন কাপুর এগুলো শুনতে পাচ্ছেন। কারণ বেশ কিছুদিন ধরেই সোনাক্ষীকে ডেট করছেন অর্জুন। ভালবাসা এতটাই গভীর যে দুজনেই এখন বেশিরভাগ ফাঁকা সময়টাই একে অপরের সঙ্গে কাটাতেন।

কিন্তু একটি ছোট্ট কারণের জন্য দুজনের মধ্যে ব্রেক অফ হয়ে যায়। সোনাক্ষী নাকি ঘন ঘন অর্জুনকে ম্যাসেজ পাঠাতেন যা একেবারেই পছন্দ ছিল না অর্জুনের। অর্জুনের ভিষণ গায়ে পড়া মনে হতো আর তাই এই কারণের জন্য বলিউডের সবচেয়ে দুষ্টুমিষ্টি এই জুটি সম্পর্ক ভাঙার পথেই গেলেন।

তবে আশা রাখব, অর্জুন এই ছবিগুলি দেখার পর ফের সোনাক্ষীকে হারানোর যন্ত্রণা অনুভব করবেন। এবং এই জন্মদিনেই নিজেদের তিক্ততা দুরে সরিয়ে ফের এক হওয়ার উদ্যোগটুকু নেবেন।

মিষ্টি পাগলামি

মিষ্টি পাগলামি

সোনাক্ষী ঠিক কী করতে চাইছেন বুঝতে পারছেন না অর্জুন। পাশে দাঁড়িয়ে হাসছেন তিনি। তবে সোনাক্ষী বিন্দাস।

তেভর-এর সেটে

তেভর-এর সেটে

তেভর ছবির সেটে শুটিংয়ের ফাঁক পেলেই দুজনে দুজনের সঙ্গে গল্প করার জন্য ঠিক একান্ত খুঁজে নিতেন। এই ছবির পরই তো দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়।

সাদা কালোয় দুষ্টুমি

সাদা কালোয় দুষ্টুমি

তেভর ছবির প্রচারের সময় অর্জুন কাপুরের ক্যামেরায় তোলা সেলফি।

মানানসই

মানানসই

অর্জুন ও সোনাক্ষীর জুটিটা কিন্তু খুব মানানসই। দুজনের মুখেই একটা দুষ্টুমিষ্টি বিষয় আছে। দুজনেই বেশ গোলগাল মিষ্টি নিউ এজ অভিনেতা অভিনেত্রী। এই অর্জুনের সঙ্গে এবার এই সেলফিটা তুলেছেন সোনাক্ষী সিনহা।

ভ্রুরুর খেল

ভ্রুরুর খেল

এই ছবিতে দুজনেই ভ্রু উচিয়েছেন। কিন্তু তাতেও দুজনকেই বেশ আকর্ষণীয় লাগছে।

শুটিংয়ের মাঝে

শুটিংয়ের মাঝে

তেভর ছবির শুটিংয়ের ফাঁকে অদ্ভুদ কৌতুক অঙ্গভঙ্গী করে ছবি তুলেছেন অর্জুন ও সোনাক্ষী।

একই রংয়ে

একই রংয়ে

ফের একটা মজাদার ছবি দুজনের। তবে এই ছবিতে একই রংয়ের জামা পড়েছেম দুজনেই।

চুমু না

চুমু না

সোনাক্ষীকে চুমু দিতে যাচ্ছে অর্জুন। কিন্তু সোনাক্ষী রাজি না, গোল্লা গোল্লা চোখে তাকিয়ে সোনা।

গানের শুটিংয়ে

গানের শুটিংয়ে

তেভর ছবিতে একটি গানের দৃশ্য শুট করার ফাঁকেই একে অপরের সঙ্গে মজার মুহূর্তে।

মন দিয়ে কথা

মন দিয়ে কথা

সাংবাদিক সম্মেলনের মাঝেই একে অপরের দিকে তাকিয়ে একেবারে এভাবেই হারিয়ে গেলেন।

ছবির পোজে

ছবির পোজে

অর্জুনের সঙ্গে খুব স্বচ্ছন্দ সোনাক্ষী। ভগবান করুন দুজনে যাতে আবার এক হয়ে যান।

একসঙ্গে

একসঙ্গে

বরুণ ধাওয়ানের বদলাপুর ছবিটি দেখতে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন অর্জুন-সোনাক্ষী। তখনকার ছবি এটি।

আবারও

আবারও

প্রায়ই একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত অর্জুন-সোনাক্ষীকে।

তোমাকি চাউনি

তোমাকি চাউনি

এটি আর একটি মিষ্টি ছবি এই জুটির। সোনাক্ষী অন্য দিকে তাকিয়ে। কিন্তু সোনাক্ষীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অর্জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+