Sonakshi Sinha: একেবারে আড়ম্বরহীন বিয়ে দেখল বলিউড, সোনাক্ষী-জাহিরের বিয়েতে এলেন কোন তারকারা
অবশেেষ এক হল চার হাত। একেবারে আড়ম্বরহীন বিয়ে দেখল বলিউড। দুপুরে রেজিস্ট্রি করে বিয়ে সারেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। সন্ধেবেলা বসেছিল একেবারে চাঁদের হাট। লাল শাড়িতে সেজেছিলেন সোনাক্ষী। জাহিরের পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি।
বিয়ের সময় সোনাক্ষী পরেছিলেন সাদা রঙের শাড়ি এবং জাহিরের পরনে ছিল সাদা রঙেরই কুর্তা পায়জামা। একেবারে হালকা সাজে নিজেকে সাজিয়েছিলেন সোনাক্ষী। ছিল না কোনও আতিশয্য। রেজিস্ট্রি ম্যারেজ করেছেন সোনাক্ষী-জাহির। হিন্দুমতে মালাবদল-সিঁদুরদান বা মুসলিম মতে নিকাহ কোনোটাই হয়নি। এবং জাহিরের বাবা আগেই জানিয়ে দিয়েছিলেন যে সোনাক্ষী তাঁর ধর্ম পরিবর্তন করছেন না।

প্রথমে মেয়ের ভিনধর্মে বিয়ে মেনে নিতে রাজি ছিলেন না বাবা শত্রুঘ্ন সিনহা। এই নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। সোনাক্ষীর বিয়ের কার্ড যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তখন শত্রুঘ্ন সিনহা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি জানেন না মেয়ে বিয়ে করছে। এখনকার ছেলেমেয়েরা কোনো কথা মা-বাবাকে জানায়না বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তারপরে তিনি জানিয়েছিলেন সোনাক্ষী যদি আমন্ত্রণ জানায় তাহলে তিনি এবং তাঁর স্ত্রী গিয়ে আশীর্বাদ করে আসবেন।
শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের পরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাহলে কি পরিবারের অমতেই জাহিরকে বিয়ে করছেন সোনাক্ষী। শত্রুঘ্ন সিনহাকি মেয়ের বিয়েতে থাকবেন না। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। শেেষ বিয়ের দুদিন আগে মান-অভিমানের পর্ব কাটিয়ে মেয়ের বিয়েতে সামিল হন শত্রুঘ্ন সিনহা। সপরিবারের মেয়ের বিয়েতে যোগদেয় সিনহা পরিবার। বিয়ের আগের দিন পরিবারের রীতি মেনে সোনাক্ষীকে নিয়ে বিশেষ পুজো করেন শত্রুঘ্ন সিনহা এবং পরিবারের সকলে।
সকালে একেবারে সাধারণ ভাবেই অনাড়ম্বর বিয়ে সারেন সোনাক্ষী এবং জাহির। রেজিস্ট্রি ম্যারেজের পরে সন্ধেবেলা বসেছিল গ্র্যান্ড রিসেপশ। তাতে অতিথি সংখ্যা খুব বেশি ছিল না। ইন্ডাস্ট্রিতে সোনাক্ষীর বন্ধুবান্ধবরাই ছিলেন আমন্ত্রিত। হীরামান্ডির তারকারা সকলেই উপস্থিত ছিলেন। হাজির হয়েছিলেন কাজল। কাজলকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানান সোনাক্ষী। সোনাক্ষীকে আশীর্বাদ দিতে উপস্থিত হয়েছিলেন রেখা। সলমন খানও এসেছিলেন সোনাক্ষীকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে।
সোনাক্ষীর বিয়ের রিসেপশনে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী হুমা খুরেশি এবং রিচা চড্ডা।
সোনাক্ষী এবং জাহির সকলকেই অত্যন্ত ভাল করে আপ্যায়ণ করেছেন। অদিতি রাও হায়দারি উপস্থিত হয়েছিলেন তাঁর প্রেমিক সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে। বিদ্যা বালান এসেছিলেন স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে সঙ্গে নিয়ে। উপস্থিত হয়েছিলেন অনিল কাপুর, সঙ্গীতা বিজলানি।












Click it and Unblock the Notifications