Sonakshi Sinha Wedding: নিকাহ-মালাবদল কোনওটাই হচ্ছে না, কোন নিয়মে বিয়ে সোনাক্ষী-জাহিরের

আর কয়েক ঘণ্টা পরেই চারহাত এক হয়ে যাবে। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ে উপলক্ষ্যে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে দিয়েছে বলিউড থেকে। তবে সোনাক্ষী এবং জাহির হিন্দু বা মুসলিম দুয়ের কোনও মতেই বিয়ে করছেন না। ধর্মের উর্ধ্বে উঠে একেবারে আইনি পথে বিয়ে সারছেন তাঁরা।

শোনা গিয়েছে নাকি সোনাক্ষী এবং জাহির রেজিস্ট্রি ম্যারেজ করছেন বলে জানা গিয়েছে। আগেই জাহিরের বাবা জানিয়েছিলেন যে বিয়ের জন্য সোনাক্ষী ধর্ম পরিবর্তন করছেন না। প্রথম থেকে সাদামাঠা বিয়েতেই বিশ্বাসী ছিলেন সোনাক্ষী এবং জাহির। কোনও আড়ম্বর তাঁদের পছন্দ ছিল না। সেকারণে বিয়ের অনুষ্ঠানে কোনও অতিরিক্ত জৌলুস তাঁরা রাখতে চান না।

Sonakshi Sinha Wedding

গতকাল রাতে সোনাক্ষীর বাড়িতে হয়েছে বিশেষ পুজো। তাতে শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী ছিলেন। ছিলেন সোমাক্ষীর ভাইও। পরিবারের সকলে মিলে বিয়ের আগের পুজোর রীতি মেনে পুজো করেছেন তাঁরা। আজ বিয়ের মূল অনুষ্ঠান। ইতিমধ্যেই দুই পরিবারের তরফে বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। বর কনের ডিজাইনার পোশাক হয়ে এসেছে।

ইতিমধ্যেই হীরামান্ডির সহ অভিনেতারা সোনাক্ষী সিনহাকে শুভেচ্ছা পাঠাতে শুরু করে দিয়েছেন। মণীষা কৈরালা শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষীকে। তিনি আসতে পারবেন না বিয়ের অনুষ্ঠানে তাই আগে থেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পরিবারের লোকেদের সঙ্গে নিয়েই মূলত বিয়ের অনুষ্ঠান হবে। অতিরিক্ত ভিড় করতে চান না অভিনেত্রী।

ভিন ধর্মে মেয়ে বিয়ে করছে এই নিয়ে শত্রুঘ্ন সিনহা প্রথমে খুব একটা রাজি ছিলেন না। প্রকাশ্যেই সেই ক্ষোভ প্রকাশ পেয়েছিল। সোনাক্ষী আর জাহিরের বিয়ের আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেও শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন তিনি কিছু জানেন না। আজকালকার ছেলে মেয়েরা কিছু জানায় না। সোনাক্ষী যদি তাঁর বিয়েতে আমন্ত্রণ জানায় তাহলে তিনি এবং তাঁর স্ত্রী গিয়ে আশীর্বাদ করে আসবেন।

যদিও সোনাক্ষী বা জারিরের পরিবার শত্রুঘ্ন সিনহার এই মন্তব্য নিয়ে একটি কথাও বলেননি। পরে আবার শত্রুঘ্ন সিনহা দাবি করেন মেয়ের বিয়ে আর তিনি থাকবেন না এটা হতে পারে না। বিয়ের সব আয়োজনেই তিনি রয়েছেন। নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দেবেন বলে জানান। তারপরে আবার জাহির ইকবালকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গিয়েছিল শত্রুঘ্ন সিনহাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+