সোনাক্ষীর রামায়ণ জ্ঞানে ভিড়মি খেলেন বিগ বি
কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অতিথি প্রতিযোগী হয়ে গিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সমাজকর্মী রুমা দেবীর হয়ে খেলছিলেন তিনি।
কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অতিথি প্রতিযোগী হয়ে গিয়েছিলেন সোনাক্ষী সিনহা। সমাজকর্মী রুমা দেবীর হয়ে খেলছিলেন তিনি। দুজনে মিলে কেবিসি থেকে ১২,৫০,০০০ টাকা জিতেছেন। এপর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু রামায়ন নিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিলেন অমিতাভ বচ্চন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে এসেছিলেন। সেই প্রশ্নের উত্তরে সোনাক্ষী প্রথমে বলেছিলেন রাম না হলে সীতা। শুনে ভিড়মি খাওয়ার অবস্থা হয়েছিল সঞ্চালক অমিতাভ বচ্চনের। শেষে সঠিক উত্তর জানতে হেল্পলাইন নিয়েছিলেন সোনাক্ষী।

অভিনেত্রীর এই কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনা শুরু হয়ে গিয়েছেন সোনাক্ষীর রমায়ণ জ্ঞান নিেয়। অনেকে আবার িলখেছেন যাঁর বাবার নাম রামের ভাই শত্রুঘ্নের নামে তিনি রামায়ন জানেন না। একের পর এক মিম শেয়ার হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার সোনাক্ষীকে আলিয়া ভাটের সঙ্গে তুলনা করেছেন। বছর চারেক আগে কফি উইথ করণ শোতে আলিয়া ভাট বলেছিলেন পৃথ্বীরাজ চৌহান ভারতের রাষ্ট্রপতি।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে এতো সমালোচনা দেখে অভিনেত্রী শনিবার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সমালোচনার জবাব দিয়ে বলেছেন অমি মিম ভীষণ ভালোবাসি।












Click it and Unblock the Notifications