Sonakhshi Sinha: বিয়ের পর প্রথম ব়্যাম্প ওয়াক, ডলি জৈনের পোশাকে মুগ্ধ করলেন দর্শকদের
বিয়ের পর প্রথম লাইম লাইটে সোনাক্ষী সিনহা। ফ্যাশন শোয়ে ব়্যাম্পে হাঁটলেন তিনি। সোনাক্ষীর পরনে ছিল ডলি জৈনের ডিজাইন করা পোশাক। শো স্টপার হয়েছিলেন সোনাক্ষী। সোনাক্ষী ব়্যাম্পে আসতেই উল্লাসে ফেটে পড়়েন অনুরাগীরা।
বিয়ের এক মাস পূর্ণ হল সোনাক্ষী-জাহিরের। তার সেলিব্রেশনে স্বামীর সঙ্গে মুভি ডেটে গিয়েছিলেন তিনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনাক্ষী। তার আগে শনিবার দিল্লিতে একটি ফ্যাশন শোয়ে ব়্যাম্প ওয়াক করেন সোনাক্ষী।

ডিজাইনার ডলি জৈনের ডিজাইন করা পোশাক পরেছিলেন তিন। ব্লাশ পিক হাই স্লিট শিমারি পোশাকে গর্জাস দেখাচ্ছিল সোনাক্ষীকে। অতোদিন পরে তাঁকে ফের লাইমলাইটে দেখে ঝলসে উঠেছিল কয়েকশো ক্যামেরা। পাপারাৎজিরাই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ব়্যাম্প ওয়াকের পরে সোনাক্ষী বলেছিলেন, বিয়ের পর বিশেষ কিছু পরিবর্তন হয়নি তাঁর জীবনে। জাঁক জমক করে অন্য বলি তারকাদের মতো বিয়ে করেননি সোনাক্ষী। পুরোটাই ছিল একবারে সাদামাঠা অনুষ্ঠান। সোনাক্ষী জানিয়েছেন সেকারণেই বিয়ের দিন অনেক আনন্দ করেছেন তিনি।
জাহির ইকবালকে বিয়ে করা নিয়ে সোনাক্ষীর পরিবারের বিবাদ তৈরি হয়েছিল। বলিপাড়ায় যখন সোনাক্ষী-জাহিরের বিয়ের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ঠিক তখনই তাঁর বাবা অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেছিলেন, তিনি মেয়ের বিয়ের কিছুই জানেন না। সোনাক্ষী তাঁকে জানায়নি। যদি মেয়ে বিয়েতে আমন্ত্রণ করে তাহলে তিনি অবং তাঁর স্ত্রী গিয়ে আশির্বাদ করে আসবেন।
সোনাক্ষীর বাবার এই মন্তব্য বলিপাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। ভিন ধর্মে বিয়ে করেছেন সোনাক্ষী। সেকারণেই আপত্তি জানিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। শেষে মান-অভিমানের পালা মিটিয়ে সোনাক্ষী এবং জাহিরের বিয়েতে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। তবে সোনাক্ষীর দুই ভাই কিন্তু বোনের বিয়েতে যোগ দেয়নি।












Click it and Unblock the Notifications