সুফি ঘরানাকে অপমানের অভিযোগ গায়িকা সোনা মহাপাত্রের বিরুদ্ধে, মিলেছে 'হুমকি'
সুফি ঘরানাকে অপমানের অভিযোগ গায়িকা সোনা মহাপাত্রের বিরুদ্ধে, মিলেছে 'হুমকি'
সুফি গানের সংস্কৃতি ও পরম্পরাকে অবমাননা করারর অভিযোগ উঠল সোনা মহাপাত্রের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে গায়িকা সোনা মহাপাত্র বার বার হুমকির ইমেল পাচ্ছেন বলে দাবি করেছেন। মাদারিয়া সুফি ফাউন্ডেশনের তরফে এই হুমকি সোনার কাছে আসছে বলে দাবি করেছেন এই জনপ্রিয় গায়িকা। বার বার সোনার গাওয়া সুফি গানের ভিডিও-টি তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।

সোনা মহাপাত্র জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে তিনি মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানাবেন। তবে টুইটারে সোনা মুম্বই পুলিশকে উদ্দেশ্য করে জানিয়েছেন ,যে তিনি হুমকি সমৃদ্ধ নোটিস পেয়েছেন। যাখানে সোনাকে 'তোরি সুরত' গানের ভিডিওটি তুলে নেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগকারী ফাউন্ডেশনের বক্তব্য সেই ভিডিওটি অশালীন। এই ভিডিওটি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে বাধ্য করবে। পাশাপাশি সোনার দাবি, মাদারিয়া সুফি ফাউন্ডেশন তাঁর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ এনেছে।
Respected @CPMumbaiPolice , I have been sent a threatening email notice from the Madariya Sufi Foundation demanding that I take down a music video that has been passed by the censor board of India & I would like to forward the same to your official email id along with my response
— SONA (@sonamohapatra) April 30, 2018
শুধু ওই একটি গানে নয়, সুফি ফাউন্ডেশনটি সোনার ৫ বছর আগের আরেকটি ভিডিও ঘিরেও সোনার বিরুদ্ধে একই অভিযোগ এনেছে।'পিয়া সে নয়না' নামের সেই গানটি কোক স্টুডিওতে গেয়েছিলেন সোনা। আর সেই কোক স্টুডিওর ভিডিও নিয়েও উঠেছে যাবতীয় বিতর্ক। উল্লেখ্য, বর্তমান সোনার যে গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটি আমির খুসরোর লেখা একটি গান। 'তোরি সুরত ' নামের এই গানটি 'লাল পরি মস্তানি' অ্যালবমের অংশ।।












Click it and Unblock the Notifications