চম্বলের ডাকাত মান সিং-এর ভয়ঙ্কর রূপ ধরা দিল এই ভিডিও-য়
মধ্যপ্রদেশের চম্বল, .. নাম শুনতেই প্রথমেই উঠে আসে বহু বছর আগের ডাকাতদের কথা। ফুলনদেবী থেকে পান সিং তোমার।
মধ্যপ্রদেশের চম্বল, .. নাম শুনতেই প্রথমেই উঠে আসে বহু বছর আগের ডাকাতদের কথা। ফুলনদেবী থেকে পান সিং তোমার। একাধিক দাগী ডাকাতের ডেরা একসময় ছিল মধ্যপ্রদেশের চম্বলের রুক্ষ পাহাড়ের গা ঘেঁসে। শোনা যায় এককালে এরকমই একটি নাম মান সিং। এলাকায় অনেকেই তাঁকে রবিন হুড বলে মনে করত। তবে সুশান্ত সিং রাজপুত অভিনীত 'সোন চিড়িয়া' ছবির গল্প সেই মান সিংকে ঘিরেই কী না, তা নিয়ে জল্পনা এখন জমছে। তার আগে মুক্তি পেল ছবির টিজার।

এলাকায় মান সিং নামটি যে কতবড় ত্রাস, তা টিজার ভিডিও-র প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়েছে। একদল সঙ্গী সাথী নিয়ে এলাকায় হানা দিতে বের হত মান সিং এর গ্যাং। কেউ নিজেকে রাজা মনে করলেই , তাকে পাল্টা শাস্তি দিতে উঠে পড়ে লাগত এই ডাকাতরা। ১৯৭৫ল সালের প্রেক্ষাপটকে সঙ্গে নিয়ে রচিত হয়েছে 'সোনচিড়িয়া' ছবির চিত্রনাট্য।
অভিষেক চৌবে পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মনোজ বায়পেয়ী, সুশান্ত সিং রাজপুত, রণবীর শোরে, ভূমিক পেনধরকর প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়রিতে মুক্তি পেতে চলেছে এই মাল্টিস্টারার ফিল্ম।












Click it and Unblock the Notifications