আঁখের শ্যুটিংয়ে ঐশ্বর্যার রাইয়ের পায়ের ওপর দিয়ে জিপ চলে গিয়েছিল, এরকম কয়েকটি দুর্ঘটনা অনেকেরই অজানা
আঁখের শ্যুটিংয়ে ঐশ্বর্যার রাইয়ের পায়ের ওপর দিয়ে জিপ চলে গিয়েছিল, এরকম কয়েকটি দুর্ঘটনা অনেকেরই অজানা
অ্যাকশন , ক্লাইমেক্স দেখতে আমাদের সকলের ভাল লাগে ঠিকই কিন্তু কতটা ঝুঁকি পূর্ণ সেসব কাজ সেটা একাধিক ঘটনায় বোঝা যায়। কুলি ফিল্মের শ্যুটিং করতে গিয়ে অমিতাভ বচ্চনের আহত হওয়ার ঘটনা অনেকেই দানেন। অস্ত্রোপচার করতে হয়েছিল অমিতাভের। দীর্ঘদিন তিনি শ্যুটি করতে পারেননি। এরকনই একাধিক দুর্ঘটনা ঘটে সেটা সেটা অনেকেই জানেননা।

গরম লোহার বলয় পড়েছিল অক্ষয় কুমারের উপর
সিং ইজ বিলিংয়ের শ্যুটিংয়ে গুরুতর জখম হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর গায়ের উপর পড়েছিল লোহার গরম রিং। সেটার মধ্যে আগুনজ্বলছিল তখন। সেটার ভেতর দিয়ে টপকে যাওয়ার কথা ছিল অক্ষয় কুমারের কিন্তু কোনও কারণে সেটা নিয়ে তিনি পড়ে যান। আর তাঁর গায়ের উপর পরে যায় লোহার গরম বলয়টি।

জন আব্রাহামকে গুলি করে ফেলেছিলেন অনিল কাপুর
শ্যুট আউট অ্যাট লোখন্ডওয়ালার শ্যুটিং চলছিল । ঠিক সেই সময় অনিল কাপুর খুব কাছ থেকে গুলি করে ফেলেছিলেন জন আব্রাহামকে। গুলিটা ১৫ ফুট দূর থেকে চালানোর কথা ছিল। সেটা প্রায় ৫ ফুট দূর থেকে চালানো হয়। নকল বুলেট হলেও কাছ থেকে চালানোয় সেটা প্রাণঘাতী হতে পারত। গলার পাশ িদয়ে বেরিয়ে গিয়েছিল গুলিটা।

পায়ের উপর দিয়ে জিপ চলে গিয়েছিল ঐশ্বর্যার
আঁখে ছবির শ্যুটিংয়ে মারাত্মক ভাবে জখম হয়েছিল ঐশ্বর্যা রাই। তাঁর পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল আস্ত একটা জিপ। যে দূরত্বে জিপটা থামার কথা ছিল সেই দূরত্বে থামেনি জিপটা। তার পায়ের উপর গিয়ে চলে যায়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেিছল জিপটা।

সেটে পাঁজর ভেঙে গিয়েছিল শাহরুখের
ডর ছবির শ্যুটিয়ে পাঁজর ভেঙেছিল শাহরুখ খানের। অনুপম খেরের সামনে সোফায় ঝাঁপ দেওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখ যখন ঝাঁপ দেন ঠিক সেই সময় অনুপম খের পা তুলে দিয়েছিলেন ফস্কে পড়ে যান শাহরুখ খান। পাঁজরের তিনটি হার ভেঙে গিয়েছিল তাঁর।

বাজিরাওয়ের শ্যুটিংয়ে ঘোড়া থেকে পড়ে জখম
বাজিরাও মস্তানি ছবির শ্যুটিংয়ে ঘোড়া থেকে পড়ে জখম হয়েছিলেন বাজিরাও মস্তানির শ্যুিটং ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুত আহত হয়েছিলেন রণবীর সিং। তার জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। একাধিক জায়গায় স্টিচ পড়েছিল রণবীর সিংয়ের।

শাহরুখকে প্রাণে বাঁচিয়ে ছিলেন কাজল
দিলওয়ালে ছবির শ্যুটিংয়ে শাহরুখ খানকে এক প্রকার প্রাণে বাঁচিয়েছিলেন কাজল। আইস ল্যান্ডে হচ্ছিব গেরুয়া ছবির শ্যুটিং। সেসময় পা পিছলে প্রায় বরফ জলে পড়ে যাচ্ছিলেন শাহরুখ। কাজল বুঝতে পেরে তাঁকে প্রাণে বাঁচান।












Click it and Unblock the Notifications