Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সলমন-শাহরুখ এক ছবিতে, 'টিউবলাইট' নিয়ে বিশেষ কিছু তথ্য জানুন ফোটেফিচারে

ঈদের সময় মানেই বলিউডে 'ভাইজান'-য়ের রাজ! প্রতিবছর ঈদে বলিউডের 'ভাইজান' সলমন খানের ছবি মুক্তি পায়। এই মরশুমে অন্যকোনও বলিউড অভিনেতার বক্স অফিসে থাবা বসানোর ক্ষমতা পর্যন্ত নেই।

ঈদের সময় মানেই বলিউডে 'ভাইজান'-য়ের রাজ! প্রতিবছর ঈদে বলিউডের 'ভাইজান' সলমন খানের ছবি মুক্তি পায়। এই মরশুমে অন্যকোনও বলিউড অভিনেতার বক্স অফিসে থাবা বসানোর ক্ষমতা পর্যন্ত নেই। সেই ঐতিহ্য মেনেই এবছরের ঈদে মুক্তি পেতে চলেছে সলমনের 'টিউবলাইট'।

ছবিটি যেহেতু সলমন খানের তাই ছবি মুক্তির আগে থেকেই , টিউবলাইট নিয়ে হৈচৈ চরমে। এছবি ঘিরে রয়েছে বেশ কিছু অজানা আকর্ষণীয় তথ্য। একনজরে দেখে নেওয়া যাক সেইসমস্ত তথ্য।

ছবিতে রয়েছেন কিং খান!

ছবিতে রয়েছেন কিং খান!

এক সময়ে দুজনের মুখ দেখাদেখি বন্ধ ছিল। কিন্তু সেই সম্পর্কের বরফ গলিয়ে এখন দুজনে ফের একবার ঘনিষ্ঠ বন্ধু। আর বন্ধু সলমনের ছবি 'টিউবলাইটে' তাই একটি বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে । শেষবার বলিউডের এই দুই খানকে একসঙ্গে দেখা গিয়েছিল করণ-অর্জুন ছবিতে।

২ ঘন্টা ১৬ মিনিটের ছবি

২ ঘন্টা ১৬ মিনিটের ছবি

২০১৭ সালে সলমন খানের ঈদ ব্লকবাস্টার 'টিউবলাইট' এখন শুধুমাত্র মুক্তির অপেক্ষায়। জানা গিয়েছে, এই ছবি সলমন খানের ক্যারিয়ারের সবচেয়ে ছোট ছবি। ১৩৬ মিনিটের এই ছবি ঠাসা থাকছে মনোরঞ্জনের যাবতীয় মশলা দিয়ে।

টাইমস স্কোয়ারে 'টিউবলাইট'

টাইমস স্কোয়ারে 'টিউবলাইট'

কবীর খানর পরিচালনায় সলমনের টিউবলাইট ছবি নিয়ে শুধু ভারতীয় দর্শকরাই উত্তেজনার আগুনে ফুটছেন না। বরং বিদেশেও সলমনের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন 'টিউবলাইট' নিয়ে। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ছবির পোস্টার পড়েছে। সলমনের এই ছবিই হল প্রথম বলিউড ফিল্ম যার পোস্টার পড়ল টাইমস স্কোয়ারে।

'বাদশার' জন্য 'সুলতান' যা করলেন

'বাদশার' জন্য 'সুলতান' যা করলেন

বন্ধু শাহরুখ খানের জন্য সলমন, তাঁর ছবি টিউবলাইটের বিশেষ স্ক্রিনিং এর ব্য়বস্থা করেন। এজন্য শাহরুখের বাড়িতেই ছবির স্পোশ্যাল স্ক্রিনিং আয়োজিত হয়। এই স্ক্রিনিং -এ সলমনের সঙ্গে তাঁর ভাই সোহেলও যান শাহরুখের বাড়িতে।

অক্ষয়ের জায়গায় সোহেল

অক্ষয়ের জায়গায় সোহেল

ছবিতে সলমনের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন সলমনের রিয়েল লাইফের ভাই সোহেল খান। প্রথমে কবির খান মনে করেছিলেন সোহেলের জায়গায় ছবিতে অক্ষয় কুমারকে নেবেন। কিন্তু সলমন সে সময় বেঁকে বসায় শেষমেশ নিতে হল সোহেলকেই। এর আগে 'ভির' ছবিতে এই দুই ভাইকে একসঙ্গে দেখা গিয়েছেল।

কীভাবে বেছে নেওয়া হয়েছিল মাটিনকে?

কীভাবে বেছে নেওয়া হয়েছিল মাটিনকে?

প্রায় ১ হাজার বাচ্ছার মধ্যে থেকে শিশু শিল্পী মাটিন রে তাঙ্গুকে বেছে নেওয়া হয়েছিল। এমনই তথ্য জানিয়েছেন ছবির পরিচালক।

কন্নড় ছবির রিমেক?

কন্নড় ছবির রিমেক?

অনেকেই বলেছেন এই ছবি কন্নড় 'টিউবলাইট'ছবির রিমেক। তবে কন্নড় ছবিটির প্রযোজকদের তরফে নো অবজেকশন সার্টফিকেট নিয়ে নিয়েছেন পরিচালক কবীর খান।

টিউবলাইট নিয়ে অজয় দেবগন-শাহরুখ খান যুদ্ধ!

টিউবলাইট নিয়ে অজয় দেবগন-শাহরুখ খান যুদ্ধ!

সলমনের টিউবলাইট ছবির সঙ্গে নিজের নিজের ফিল্মের ট্রেলার জুড়ে দেওয়া নিয়ে রীতিমত লড়াই চলছে। লড়াইয়ের একপ্রান্তে রয়েছে অজয় দেবগণের 'বাদশাহো' অন্যদিকে রয়েছে শাহরুখের 'জব হ্যারি মেট সেজাল' ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+