এত শখ থাকে কোথায়! এইসব সেলেবদের হবি জানলে চমকে উঠবেন
এত শখ থাকে কোথায়! এইসব সেলেবদের হবি জানলে চমকে উঠবেন
প্রায় সব সেলিব্রিটিরাই নিজেদের নেশাকে পেশায় পরিণত করে থাকেন। সেক্ষেত্রে নিজেদের অভিনয় বা অন্যান্য সৃজনশীল কাজে যথেষ্ট দক্ষ এইসব সেলিব্রিটিরা। আর সেইসব দক্ষতায় মুগ্ধ হয়ে যান ফ্যান মহল। কিন্তু জানেন কি? বিনোদুনিয়ার এইসব তাবড় তারকাদের কাজের পাশাপাশি আরও অন্যান্য শখও থাকে। ব্যক্তিগত জীবনের সেইসব সখের সুলুক সন্ধান নেওয়া যাক।

চিরঞ্জিত চক্রবর্তী
৯০ এর দশকের বাংলা সিনেমা জগতের তিনজন পিলারের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় এই নায়ক অভিনয়ের যাদুতে মুগ্ধ করেছেন আপামর দর্শকদের। কিন্তু পর্দায় কাজ করার পাশাপাশি বাস্তব জীবনেও অনেক গুণের অধিকারী তিনি। অভিনয়ের মাঝে সময় সুযোগ পেলেই হাতে তুলি তুলে নেন তিনি। তাঁর হাতের যাদুতে ভরে ওঠে ফাঁকা ক্যানভাস। পেন্টিং করতে খুব ভালোবাসেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও তিনি লেখালিখিতেও বেশ পারদর্শী তিনি।

মুনমুন সেন
মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা হিসেবেই নন, নিজেও অসাধারণ অভিনেত্রী হিসেবে সকলের মন জয় করেছেন তিনি। কিন্তু এই সবকিছুর মাঝেই ছবি আঁকতে খুব ভালোবাসেন তিনি। এমনকি তাঁর একাধিক ছবি বেশকিছুবার প্রদর্শনীতেও দেখানো হয়েছে, আর যা রীতিমত প্রশংসাও কুড়িয়েছে সকলের।

সব্যসাচী চক্রবর্তী
সৌমিত্র চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে যদি সেরা ফেলুদা হিসেবে কেউ সকলের কাছে সুপারহিট হয়ে ওঠেন তিনি হলেন এক এবং অদ্বিতীয় সব্যসাচী চক্রবর্তী। কিন্তু অসাধারণ অভিনয়ের পাশাপাশি তাঁর আরও একটি মহা গুণ রয়েছে। তা হল ছবি তোলা। ফটোগ্রাফি করা তাঁর অনেক বড় নেশা। বিশেষত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে এককথায় মাহির তিনি। দেশ বিদেশের অনেক প্রদর্শনীতে তাঁর এইসব ছবি দেখানো হয়েছে।

সোহিনী সরকার
এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেত্রী হলেন সোহিনী সরকার। অভিনয়র সঙ্গে সঙ্গে বই পড়তে খুব ভালোবাসেন 'মান্দার'এর অভিনেত্রী। এছাড়া থিয়েটার করাও তাঁর অন্যতম শখ।

ঋতাভরী চক্রবর্তী
অভিনয়ের দাপটে ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। তবে অভিনয়ের সঙ্গেই আর্ট খুব ভালোবাসেন তিনি। অসাধারণ মিনিয়েচার আর্ট করতে পারেন তিনি। মিনিয়েচার আর্ট মানে যে কোনও বস্তুর ক্ষুদ্র মূর্তি তৈরি করতে পারেন।

রাহুল বন্দ্যোপাধ্যায়
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ছোট এবং বড় পর্দা, দুটোতেই সমান সাবলীল। আর তিনি বেশ পড়াশোনার মধ্যেই থাকতে ভালোবাসেন সে কথা তিনি জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গেই তিনি একজন ভালো লেখকও। বিভিন্ন বিষয়ের উপর তাঁর লেখা পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।

ঋষি কৌশিক
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ঋষি কৌশিক। পর্দায় তিনি একজন দাপুটে অভিনেতা হিসেবেই পরিচিত। কিন্তু অভিনয় করার পাশাপাশি তাঁর বাইকিং এর খুব শখ। অ্যাডভেঞ্চারের খোঁজে তিনি বাইক নিয়ে কলকাতা থেকে লাদাখ পর্যন্ত গিয়েছেন।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications