কোন কোন বলি ডিভা লিপের সার্জারি করে নিজেদের আরও লাস্যময়ী করে তুলেছেন, জানেন

বলি ডিভারা এমনিতেই সুন্দর তবে নিজেদের আরও সুন্দর করে তোমার জন্য তাঁরা জীবনে অনেক কিছুই করে থাকেন। জানেন বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা তাঁর নিজদের আরও সুন্দরী করে তোলার জন্য শরীরে ছুরি, কাঁচি চালাতে পিছপা হননি। সার্জারির করার পরে তারকারা আরও বেশি সুন্দর দেখতে লাগে। জেনে নিন কোন কোন বলি তারকারা তাঁদের ঠোঁটের সার্জারি করেছেন। সেই সেলিব্রিটির নাম দেখে নিন।

নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি

অভিনেত্রী ছাড়াও নার্গিস ফাখরি একজন সুদক্ষ মডেল। বলিউডের বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তিনি রকস্টার সিনেমায় কাজ করেছেন। সেই সিনেমায় কাজ করে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। তাঁর অভিনয় মনে রাখার মতো। নিজেকে সুন্দর দেখাতে তিনি ঠোঁটের সার্জারিও করেছিলেন।

 রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত

বলিউডের চর্চিত একজন ব্যক্তি হলেন রাখি। নিজেকে সুন্দর ও গ্ল্যামারাস দেখাতে তিনি সব করতে প্রস্তুত। জগতে খ্যাতি অর্জনের জন্য তিনি ঠোঁটের সার্জারিও করেছিলেন। বর্তমানে তিনি প্রায় সময়েই লাইমলাইটে থাকেন।

 প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া একজন। তাঁর রূপে নজরে পাগল হন আট থেকে আশির ভক্তরা। তার দারুণ ফ্যাশানসেন্সের জন্য অনুগামীরা তাঁকে খুব পছন্দ করেন। তবে এখানেই শেষ নয়। তিনি ঠোঁটের সার্জারি করেছেন। এই সার্জারি করার পর তাঁর রূপ দ্বিগুণ হয়ে গিয়েছে।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মার নতুন করে কোনও পরিচয় দেওয়ার কিছু নেই। বর্তমানে তিনি প্রায় সময়ই লাইমলাইটে থাকেন। তাছাড়াও তিনি বেশ জনপ্রিয় অভিনেত্রী। কয়েকবছর আগে বলি ডিভা ঠোঁটের সার্জারি করে নিজেকে মোহময়ী করে তুলেছেন। তাঁর রূপে পাগল অনেকেই।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডে নাম করা তারকাদের মধ্যে ক্যাটরিনা কাইফ একজন। ২০০৩ সালে বুম সিনেমা দিয়ে ছবি জগতের আত্মপ্রকাশ করেছিলেন। যদিও চলচ্চিত্রটি সেই সময় বক্স অফিসে তেমন সাফল্য করতে পারেননি। তবে তাঁর পরবর্তী ছবিগুলো প্রায় সবকটিই হিট হয়েছিল। নিজেকে আরও গ্লামারিয়াস করে তোলার জন্য তিনি ঠোঁটের সার্জারি করেছেন।

শিল্পা শেঠি

শিল্পা শেঠি

বিখ্যাত অভিনেত্রীদের তালিকায় শিল্পা শেঠির নাম রয়েছে। তিনি কিন্তু তাঁর বডি ফিট রাখার জন্য যোগব্যায়াম করে থাকেন। শরীর সম্পর্কে বরাবরই সচেতন শিল্পা। তবে নিজেকে লাস্যময়ী করার জন্য অভিনেত্রী ঠোঁটে ছুরি কাচি চালাতেও পিছপা হয়নি।

 শ্রুতি হাসান

শ্রুতি হাসান

কমল হাসানের কন্যা শ্রুতি হাসানের মোহময়ী রূপের জন্য পাগল হয়ে থাকেন অনুগামীরা। তাঁকে এক নামেই চেনেন সকলে। নিজেকে আরও সুন্দরী ও মোহময়ী করে তোলার জন্য ঠোঁটে সার্জারিও তিনি করেছেন।

 শ্রীদেবী

শ্রীদেবী

এই অভিনেত্রীর রূপ নিয়ে বলার কিছু নেই। সুন্দরী অভিনেত্রী নিজেকে আরও সুন্দর করার জন্য ঠোঁটের সার্জারি করেছেন। যার পর তাঁকে দেখতে আরও বেশি অপরূপা লেগেছিল। তাঁর মিষ্টি হাসিতে নজর কেড়ে ছিল অনেকেরেই।

এষা দেওয়াল

এষা দেওয়াল

এক সময় বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন এষা দেওয়াল। তাঁর মোহময়ী রূপে সেময় বুঁদ হয়ে থাকতেন অনেক পুরুষই। তিনিও নিজেকে সুন্দর রাখতে ঠোঁটের সার্জারি করেছিলেন। হিন্দি সিনেমা ধুম করার পর তাঁকে আর সিনেমা জগতে দেখা যায়নি।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+