ধর্ম পরিবর্তনের পর এইসব বলিউড তারকাদের নাম জানেন কি

অন্য অনেক কিছুর সঙ্গে ধর্ম পরিবর্তনেও এগিয়ে বলিউড। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যাঁরা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভাল লাগা থেকে।

অন্য অনেক কিছুর সঙ্গে ধর্ম পরিবর্তনেও এগিয়ে বলিউড। বলিউডের বেশ কয়েকজন তারকা রয়েছেন যাঁরা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেউ হয়েছেন ভাল লাগা থেকে। আবার কেউ নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধর্মেন্দ্র-হেমা মালিনী

ধর্মেন্দ্র-হেমা মালিনী

হেমা মালিনীর জন্ম হিন্দু তামিল পরিবারে। ধর্মেন্দ্রও ছিলেন হিন্দু। কিন্তু ধর্মেন্দ্র আগে থেকেই বিবাহিত হওয়ায় হেমার সঙ্গে তাঁর বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রীর নাম ছিল প্রকাশ কর। হেমার সঙ্গে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন ছাড়া কোনও পথ খোলা ছিল না। ধর্মেন্দ্র-হেমা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯-এর ২১ অগাস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন ধর্মেন্দ্র-হেমা। হেমার নাম হয়, আয়েশা এবং ধর্মেন্দ্র নাম হয় দেলওয়ার খান।

অমৃতা সিং

অমৃতা সিং

জন্ম সূত্রে শিখ ধর্মাবলম্বী ছিলেন অমৃতা। ১৯৮৩ সালে 'বেতাব' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিতে সফল হন তিনি। পরবর্তী কালে ইসলাম ধর্ম গ্রহণ করে সইফ আলি খানকে বিয়ে করেন। যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি।

শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুর

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী। অভিনতে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পদ্মভূষণ পান তিনি। মনসুর আলি কান পতৌদিকে বিয়ে করতেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম হয় আয়েশা।

মমতা কুলকার্নি

মমতা কুলকার্নি

৯০ -এর দশকে বেশ কয়েকটি হিন্দি সুপার হিট ছবির নায়িকা ছিলেন মমতা কুলকার্নি। হঠাৎই পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। জানা যায়, ২০১৩ সালে মমতা মুসলিম প্রেমিককে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে স্বামীকে নিয়ে কেনিয়ার নাইরোবিতে বসবাস করেন তিনি।

এআর রহমান

এআর রহমান

সঙ্গীত জগতে এক পরিচিত নাম। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার আগেকার নাম ছিল এএস দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হন এ আর রহমান। ১৯৮৪ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে 'আল্লা রাখা রহমান' অর্থাৎ এ আর রহমান-এ পরিণত হন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+