সিনেমা প্রেমীদের জন্য সুখবর!‌ এপ্রিল মাসে মুক্তি পাচ্ছে বলিউড ও দক্ষিণের বড় বাজেটের কিছু ছবি

সিনেমা প্রেমীদের জন্য সুখবর!‌ এপ্রিল মাসে মুক্তি পাচ্ছে বলিউড ও দক্ষিণের বড় বাজেটের কিছু ছবি

সিনেমা প্রেমীদের জন্য এপ্রিলের মাসটি খুবই বিশেষ হতে চলেছে। এই মাসে অনেক বড় বড় সিনেমা মুক্তি পেতে চলেছে। বিশেষ বিষয় হল, চলতি মাসে একই দিনে দক্ষিণী ও বলিউডের দুটি বড় ছবির মধ্যেও জোরদার টক্কর হবে। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ছবি আসছে এপ্রিলে দর্শকদের বিনোদন দিতে।

হিরোপন্তি ২

এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছে টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজুদ্দিন সিদিক্কি। এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২৯ এপ্রিল মুক্তি পাবে।

রানওয়ে

অমিতাভ বচ্চন, অজয় দেবগণ ও রাকুল প্রীত অভিনীত রানওয়ে সিনেমাটি ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে।

দশবী

দশবী-তে অভিষেক বচ্চন গঙ্গারাম চৌধুরির ভূমিকায় অভিনয় করবেন। সম্প্রতি সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এখন দর্শকরা ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছেন যা ৭ এপ্রিল নেটফ্লিক্সে দেখা যাবে।

অ্যাটাক

জন আব্রাহাম, রাকুল প্রীত সিং ও জ্যাকলিন ফর্নান্ডিজ-এর আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমা অ্যাটাক ১ এপ্রিল মুক্তি পাবে।

জার্সি

শাহিদ কাপুর ও ম্রুণাল ঠাকুরের সিনেমা জার্সি ১৪ এপ্রিল মুক্তি পাবে। এটি তেলেগু সিনেমার সিক্যুয়েন্স যা ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।

 কেজিএফ চ্যাপ্টার ২

কেজিএফ চ্যাপ্টার ২

১৪ এপ্রিল কন্নড় অভিনেতা যশের সিনেমা কেজিএফ চ্যাপ্টার ২ মুক্তি পেতে চলেছে। এরকম অবস্থায় বক্স অফিসে দু'‌টি বড় সিনেমার মধ্যে টক্কর দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+