সাত পাকে বাঁধা পড়লেন শোভন-সোহিনী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নবদম্পতির ছবি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন শোভন-সোহিনী। একেবারে শুভক্ষণে চারহাত এক হল। একেবারে ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি। দক্ষিণ ২৪ পরগনার একটি ফার্ম হাউসে বিয়ে সারেন তাঁরা।

আগেই শোনা গিয়েছিল তাঁদের বিয়ের খবর। কিন্তু কেউ এই নিয়ে মুখ খোলেননি। অবশেষে প্রকাশ্যে আসে ১৫ জুলাই তাঁরা বিয়ে করছেন। তবে ধুমধাম করে নয় একেবারে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তাঁরা। সেই মতো ১৫ তারিখ সাতপাঁকে বাঁধা পড়লেন তাঁরা।

Sohini Sarkar

তবে এই বছরের শেষেই ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে রিসেপশন করবেন তাঁরা। আপাতত বিয়েটাই সেরেছেন। বাঙালি আচার মেরে সিঁদুরদান, মালা বদল সবটাই হয়েছে। দুই পরিবারের লোকেরা এবং অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি। দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় তাঁদের প্রেম নিয়ে চর্চা চলছিল। মাঝে সোশ্যাল মিডিয়ায় শোভন সোহিনী বিদেশে বেড়াতে গিয়ে ছবিও দিয়েছিলেন।

বিয়ের মেনুতেও ছিল নাকি বাঙালি খাবারের স্বাদ। বিরিয়ানি নয় মাছে ভাতে বাঙালির বিয়েবাড়ির মেনুতেই পেটপুজো হয়েছে। পাঁঠার মাংস, মাছের রকমারি পদ তার সঙ্গে বাঙালির প্রিয় মিষ্টি তো ছিলই। যদিও এর আগে একাধিক প্রেমে জড়িয়েছেন শোভন। সঙ্গীত শিল্পী ইমনের সঙ্গে নাম জড়িয়েছিল শোভনের। যদিও ইমন সেকথা স্বীকার করেন না। তারপরে আবার অভিনেত্রী স্বস্তিকার সঙ্গেও সম্পর্কে জড়ান শোভন।

কিন্তু সেটি পরিণতি পাওয়ার আগেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তারপরে আবার সোহিনীর সঙ্গে প্রেম। প্রথমে পুরোটাই গোপন রেখেছিলেন তাঁরা। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পরেই জল্পনা শুরু হয়। এবং শেষ পর্যন্ত বিয়েতে সিলমোহর পড়ল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+