'ভূমিকন্যা'-র সেট-এ বিপত্তি! কী করে আঘাত পেলেন সোহিনী
মাল্টি স্টারকাস্ট নিয়ে শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ভূমিকন্যা'। চিরঞ্জিত, কৌশিক সেন, সোহিনী সরকারের মতো নামী তারকাদের নিয়ে এক অন্যস্বাদের গল্প বলছে এই ধারাবাহিক।
মাল্টি স্টারকাস্ট নিয়ে শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ভূমিকন্যা'। চিরঞ্জিত, কৌশিক সেন, সোহিনী সরকারের মতো নামী তারকাদের নিয়ে এক অন্যস্বাদের গল্প বলছে এই ধারাবাহিক।

এদিকে, 'ভূমিকন্যা' ধারাবাহিকের সেট-এ ঘটে গিয়েছে এক বিপত্তি। সেখানে একটি লড়াইয়ের দৃশ্যের শ্যুটিং চলছিল। আর সেই দৃশ্যে অভিনয় করছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। আচমকা শ্যুটিং এর সময় পিঠে চোট পান সোহিনী। এরপর চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিতে বা হয় অভিনেত্রীকে। ফলে শ্যুটিং এর সেট- থেকে একটা দিন দূরেই ছিলেন এই দক্ষ অভিনেত্রী। সেদিন তিনি ছুটি নিয়ে বাড়িতে বিশ্রাম নেন বলে জানান।
আপাতত ফিজিও থেরাপির সাহায্য নিচ্ছেন অভিনেত্রী। ধীরে ধীরে সুস্থ হয়েও উঠেছেন তিনি। জানা গিয়েছে, ওই শ্যুটিং এর দৃশ্যে সোহিনী একটি নৌকা বয়ে নিয়ে যাচ্ছিলেন। এরকম একটি সময়েউ প্রথমবার পিঠে যন্ত্রণা অনুভব করেন তিনি। তারপরই যন্ত্রণায় কাতর হয়ে পড়েন এই অভিনেত্রী।

Click it and Unblock the Notifications