সোহম-শ্রাবন্তী জুটি আবারও ফিরছে স্ক্রিনে, জানেন ছবির গল্প কী নিয়ে
'ও রিয়া.. রিয়া '...! মনে আছে সোহমের সেই বিখ্যাত সংলাপ? যে সংলাপের এক মায়ার আবেদন লিখেছিল একটি জনপ্রিয় প্রেম কাহিনি। এবার সেই রিয়ার চরিত্রটির সঙ্গেও নতুনভাবে ফিরছে রবি।
'ও রিয়া.. রিয়া '...! মনে আছে সোহমের সেই বিখ্যাত সংলাপ? যে সংলাপের এক মায়ার আবেদন লিখেছিল একটি জনপ্রিয় প্রেম কাহিনি। এবার সেই রিয়ার চরিত্রটির সঙ্গেও নতুনভাবে ফিরছে রবি। রিয়া আর রবির চরিত্রকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি 'পিয়া রে'। ছবিতে অবশ্যই রবির ভূমিকায় সোহম আর রিয়ার ভূমিকায় শ্রাবন্তী।

পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'পিয়া রে'। ছবিতে সোহম-শ্রাবন্তী জুটির প্রেম ও তাকে ঘিরে কিছু মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হচ্ছে। ছবিটি পরিচালনা করছে নিসপাল সিং এর সুরিন্দর ফিল্মস। সোহম-শ্রাবন্তীর হিট জুটির এই ফিল্মে গল্প এবার ত্রিকোণ প্রেম নিয়ে। যেখানে রিয়া আর রবির মাঝে চলে আসে এক উচ্চবিত্ত পরিবারের ছেলে আদিত্য। আর সেখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে।
Here is the #firstlook of #PiyaRe need all of ur blessing 🙏🙏🙏 @SurinderFilms @myslf_soham @abhimanyumuk pic.twitter.com/F9OJYXr1t8
— Srabanti (@srabantismile) April 6, 2018
ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। পরিচালক অভিমন্যু সহ গোটা টিমের আশা আবারও এই সোহম-শ্রাবন্তী জুটি বেশ সাড়া ফেলবে দর্শক মহলে। চলতি বছরের মে মাসেই মুক্তি পেতে চলেছে ছবি। আবারও এক অন্য ধারার প্রেম কাহিনি পেতে চলেছে বাঙালি দর্শক।












Click it and Unblock the Notifications