বিগ বস ৭ : আরমানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ সোফিয়ার

বিগ বস ৭ : আরমানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ সোফিয়ার
মুম্বই, ১২ ডিসেম্বর : প্রথমদিন গায়িকা অভিনেত্রী সোফিয়া হায়াতে অভিনেতা আরমান কোহলির বিরুদ্ধে অভিযোগ ঠুকেই দিলেন পুলিশের কাছে। তাঁর অভিযোগ, বিগ বসের বাড়িতে থাকাকালীন আরমান তাঁকে অপদস্ত করেছেন নানাভাবে।

এই আরমানকেই প্রথম সপ্তাহে 'জেন্টলম্যান' বলেছিলেন সোফিয়া

মুম্বইয়ের সান্তা ক্রুজ পুলিশ থানায় সোফিয়ার জবানবন্দী রেকর্ড করা হয়েছে। খুব শীঘ্রই আরমানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

বিগ বসের ৭ এ প্রথম দিন থেকেই আরমানকে উগ্রভাবে দিখা গিয়েছে। এমন কেউ নেই যার সঙ্গে আরমানের অন্তত একবার বিগ বস বাড়িতে ঝগড়া হয়নি। রগচটা আরমানকে সামলাতে হিণশিম খেয়েছেন খোদ বিগ বসও। কিন্তু তাতে অবশ্য আখের বিগ বস বাড়িতে আরমানের ক্ষতি কিছু হয়নি। এখনও বহাল তবিয়তে বাড়ির ভিতরে সবাইকে আওয়াজ চড়িয়ে চমকে বেরাচ্ছেন আরমান।

গত সপ্তাহেই বিগ বসের বাড়ি থেকে এলিমিনেট হয়ে যান সোফিয়া। তার পরই তিনি জানিয়েছিলেন বাড়ির ভিতর আরমান তার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে তিনি আঘাত পেয়েছেন। আরমান তাঁকে আক্রমণ করেছে বলেও অভিযোগ করেন সোফিয়া। তাঁর প্রতি আরমানের ব্যবহার অত্যন্ত জঘন্য ছিল। সোফিয়াকে অনেক অসালীন কথাও অরমান বলেছেন বলেও পুলিশকে জানিয়েছেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠেছে বিগ বসের পক্ষপাতমূলক আচরণ নিয়েও। যেখানে অ্যান্ডির দিকে তেড়ে যাওয়ার জন্য কুশল ট্যান্ডনকে বিগ বস বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ আরমানের বারংবার উগ্র আচরণ, হিংসাত্মক মনোভাবের জন্য আজ পর্যন্ত কোনও সাজা বিগ বসের তরফে আরমানকে দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+