Anant Ambani-Radhika Merchant wedding: জনগণের টাকায় আম্বানির ছেলের বিয়ে' মিমে ভরছে সোশ্যাল মিডিয়া
আম্বানিদের বাড়িতে ঘটা করে বিয়ের অনুষ্ঠান চলছে। কোটি কোটি টাকা খরচ করে হচ্ছে অনন্ত-রাধিকার বিয়ে। এরই মধ্যে আবার জিও মোবাইল নেটওয়ার্কের রিচার্জ বা়ড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। তাই নিয়ে লোকসভায় পর্যন্ত সরব হয়েছেন বিরোধীরা।
এভাবে হঠাৎ করে বেসরকারি টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের পরিমাণ বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের পকেটে কোপ পড়বে বলে অভিযোগ করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রীাতিমতো আলোচনাও শুরু হয়ে গিয়েছে। একদিকে যখন আম্বানিদের বাড়িতে ধুমধাম করে ছোট ছেলের বিয়ে হচ্ছে। অন্যদিকে জিও কানেকশনের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

তাই আম্বানিদের ছেলের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। কেউ লিখছেন বিয়েটা শেষ হলে বাঁচি। আবার কেউ লিখছেন, জনগণের টাকায় আম্বানির ছেলের বিয়ে, আবার কেউ লিখছেন, আমার টাকায় আম্বানির
ছেলের বি্য়ে হচ্ছে ভাবতে পারছি না। কেউ আবার লিখেছেন, আমরা টাকা দিয়ে আম্বানির ছেলের বিয়ে দেওয়াচ্ছি।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যেমন অনন্ত রাধিকার বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি ভাইরাল হচ্ছে। ঠিক তেমনই এই সব মিম বেড়ে চলেছে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠান চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। ১২ জুলাই বিয়ে আর ১৪ জুলাই বিয়ের রিসেপশন। মুম্বই জুড়ে এখন ভিভিাইপিদের সমাগম। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সব হোটেলে বুক। কোথাও কোনও জায়গা নেই ভিড়ের জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন।
প্রতিটি অনুষ্ঠানেই আম্বানি পরিবারের সদস্যরা চনমকদার পোশাক পরে ধুরছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনাও চলছে হলিউডের তারকারা পর্যন্ত অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে এসে পারফর্ম করেছেন। রিহানা, পিটবু, জাস্টিন বিবেরের মতো পপ তারকারা পারফর্ম করেছেন।












Click it and Unblock the Notifications