টপলেস রিহানার গলায় গণেশের লকেট, তোলপাড় সোশ্যাল মিডিয়া
টপলেস রিহানার গলায় গণেশের লকেট, তোলপাড় সোশ্যাল মিডিয়া
ফের বিতর্কে পপ তারকা রিহানা। এবার রিহানার টপলেস ছবি নিয়ে শোরগোল পড়েছে। টপলেস ছবি নিয়ে মাথা ব্যাথা নেই নেটিজেনরা সরব হলেছেন রিহানার গলায় গণেশের লকেট দেখে। ভারতের কৃষক আন্দোলন নিয়ে যিনি এতোটা তৎপর তিনি ভারতের ধর্মকে জানেন না এমন হতে পারে না। তাই টপলেস ছবি তোলার সময় কেন গণেশের লকেট তিনি গলায় পরেছিলেন এই নিয়ে শোরগোল শুরু হয়ে গিেয়ছে। ভারতের ধর্মকে তিনি অপমান করছেন বলে অভিযোগ করেছেন নেটিজেনরা।

কয়েকদিন আগেই রিহানা তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে রিহানা বেগুনি রঙের একটি শর্টস পরে রয়েছেন। টপলেস ছবি। পপ তারকার গলায় ঝুলছে গণেশের লকেট। মার্কিন পপ তারকার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। ভারতের ভগবানকে অপমান করছেন পপ তারকা এমনই অভিযোগ করে রিহানাকে নিশানা করে চলেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত উল্লেখ্য ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছিলেন মার্কিন তারকা। টুইটে তিনি লিখেছিলেন ভারতে কৃষকদের উপর যা হচ্ছে সেটা ঠিক নয়। কৃষক আন্দোলন নিয়ে আমেরিকা কেন কোনও কথা বলছে না এই নিয়ে সরব হয়েছিলেন তিনি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। রিহানাকে পাল্টা নিশানা করেন কঙ্গনা রানাওয়াত। ভারতের বিষয়ে রিহানা নাক গলাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।তারপরেই কঙ্গনার মন্তব্যকে সমর্থন জানান সচিন তেণ্ডুলকর , লতা মঙ্গেশকর, অজয় দেবগণ, অক্ষয় কুমার সহ বলিউডের একাধিক তারকা।












Click it and Unblock the Notifications