আমির খানের তৃতীয় বিয়ে‌‌!‌ গুজব ভুয়ো, আগাম শুভেচ্ছা নেটিজেনদের

আমির খানের তৃতীয় বিয়ে‌‌!‌ গুজব ভুয়ো, আগাম শুভেচ্ছা নেটিজেনদের

‌বলিউডে বিয়ের মরশুম। বি-টাউনের অন্দরে কান পাতলেই একের পর এক সেলিব্রিটির বিয়ের খবর শোনা যাচ্ছে। এরই মাঝে আবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানেরও বিয়ের গুঞ্জন নিয়ে তোলপাড় বলিউড। তৃতীয়বারের জন্য নাকি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা-প্রযোজক আমির খান। তবে পাত্রী কে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বলিউডের অন্দরে। শোনা গিয়েছে যে আমির খান ও করিনা কাপুর অভিনীত '‌লাল সিং চাড্ডা’‌ সিনেমাটি মুক্তি পাওয়ার পরই আমির খান তাঁর তৃতীয় বিয়ের কথা ঘোষণা করবেন। যদিও সূত্রের খবর, আমির খানের তৃতীয় বিয়ের গুজব একেবারেই ভুয়ো।

আমির খানের তৃতীয় বিয়ে‌‌!‌ গুজব ভুয়ো, আগাম শুভেচ্ছা নেটিজেনদের

বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। ছোট বয়সেই প্রেম থেকে বিবাহ। রিনা দত্তর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন আমির খান। তবে টেকে নি রিনা-আমিরের দাম্পত্য। দুই সন্তান থাকা সত্ত্বেও প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েই লিভ ইনে থাকতে শুরু করেন আমির খান। '‌লগান’‌ ছবির সেটেই প্রথম আলাপ আমির খান ও কিরণ রাও–এর। সেখান থেকেই প্রেম এবং লিভ ইন। কিরণের সঙ্গেও লিভ ইন করে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণকে। তাঁদের একটি পুত্রও রয়েছে। কিন্তু এ বছরের ৩ জুলাই কিরণ ও আমির যৌথভাবে বিবৃতি দিয়ে তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন। অনেকেই সেই সময় জানিয়েছিলেন যে অভিনেত্রী ফাতিমা শেখ সানার সঙ্গে সম্পর্কের কারণেই এই বিচ্ছেদ। তাই হঠাৎ করে অভিনেতার তৃতীয় বিয়ের গুজব সামনে আসার পর ফের আরও একবার ফাতিমা ও আমির সম্পর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে আমির খানের ঘনিষ্ঠ সূত্রের খবর তৃতীয় বিয়ের গুজব একেবারেই ভুয়ো।

'দঙ্গল' ছবির পর থেকেই অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে গুঞ্জন শোনা গেছিল আমিরের । আমিরের বিবাহবিচ্ছেদের কারণের পিছনেও নাকি দায়ী ফাতিমা সানা শেখ। যদিও এর কোনও প্রমাণ নেই সবটাই গুঞ্জন। নেটিজেনরা অনেকেই অগ্রিম বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের মি. পারফেকশনিস্টকে।

আগামী বছর এপ্রিলেই মুক্তি পাবে আমির খানের আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'। দীর্ঘ ১০ বছর বাদে আবারও একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন বলিউডের আমির খান এবং গ্ল্যামার কুইন করিনা কাপুর । সেরা হলিউড অস্কার জয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান। আর তারই নাম দিয়েছেন 'লাল সিং চাড্ডা'। ছবিটির প্রযোজনা করছেন আমির নিজেই। একদিকে প্রযোজনা তার পাশাপাশি অভিনয় দুটোকেই বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি। কলকাতা থেকে দিল্লি, মুম্বই, জয়সলমের সহ ভারতের প্রায় ১০০ টি লোকেশনে শুটিং হয়েছে 'লাল সিং চাড্ডা'র। করোনার জেরে বারবার পিছিয়েছে ছবির শুটিং তথা মুক্তির তারিখ। ২০২২ সালে ১৪ এপ্রিল রূপোলি পর্দায় আসতে চলেছে এই ছবি। তবে ছবি মুক্তির পর বিয়ের পিঁড়িতে বসেন কিনা আমির, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+