তাহলে এবার কি তিন খান এক হবেন? আমির খান দিলেন হিন্ট
আমির খান সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁকে সম্মান জানানো হয়। সেখানেই তাঁর কাছ থেকে চমকদার খবর পেয়ে যায় নেটিজেনরা। আসলে বলা যেতে পারে বহু দিন পর তিন খান হতে চলেছেন এক। অন্তত দর্শকদের আশ্বাস দিয়ে এমনই বলেছেন মিস্টার পারফেকশনিস্ট।
আমির খান এদিন আলাপচারিতায় জানান, বলিউডের ৩ খান একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। তারা সেই ছবিতে কাজ করার জন্য ভাবনা চিন্তা করেছেন, কথাও বলেছেন। তিনি এও জানান যে আজ নয়, বরং ছয় মাস আগেই তিনি শাহরুখ এবং সলমনকে তাঁর এই ভাবনার কথা জানিয়েছেন যে তারা তিনজন যদি এক সঙ্গে একটা ছবিতে কাজ করতে পারেন সেটা তাহলে দারুন হবে।

আমিরের কথায়, "প্রায় ছয় মাস আগে আমি, শাহরুখ এবং সলমন একসঙ্গে বসে ছিলাম। তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। আমিই সেই মানুষটা যে এই আইডিয়া দিয়েছি এবং ওদের দুজনকে মানে শাহরুখ এবং সলমনকে বলেছি যে আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি তিনজন মিলে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে"।
তিনি এদিন আরও জানান, "ওরা দুজনও সম্মতি জানিয়েছেন। ওরাও বলেছেন আমাদের একসঙ্গে ছবি করা উচিত। আমাদের ৩ জন মিলে। আশা করব সেটা জলদিই হবে। তবে সেটার জন্য সঠিক গল্প চাই। তাই আমরা এখন সঠিক স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করে আছি। মুখিয়ে আছি বলা ভালো একসঙ্গে কাজ করার জন্য"।
প্রসঙ্গত, আমির খানকে দর্শকরা শেষবার 'ফরেস্ট গাম্প' এর রিমেক ছবি 'লাল সিং চাড্ডা'-তে দেখেছিলেন। কিন্তু বক্স অফিসে ছবিটি সেভাবে না চলায় তিনি আপাতত ক্যামেরার সামনে থেকে দূরে আছেন। যদিও আগামীতে তাঁকে 'সিতারে জমিন পর' ছবিতে দেখা যাবে। আমিরের বিপরীতে থাকবেন জেনেলিয়া ডিসুজা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications