সবে ঘনিষ্ঠ হচ্ছিলেন বরুণ-আলিয়া,বিঘ্ন ঘটালেন কে! জানেন কোন ঘটনার শিকার হয়েছেন তাঁরা

করণ জোহরের 'কলঙ্ক' ছবির সেট-এ সবেমাত্র শুরু হয়েছে শ্যুটিং এর কাজ। আর প্রতিদিনই বিভিন্ন ঘটনা ঘিরে ছবির শ্যুটিং এর ঘটনা উঠে আসে ফিল্মে বিভাগের সংবাদ শিরনামে।

করণ জোহরের 'কলঙ্ক' ছবির সেট-এ সবেমাত্র শুরু হয়েছে শ্যুটিং এর কাজ। আর প্রতিদিনই বিভিন্ন ঘটনা ঘিরে ছবির শ্যুটিং এর ঘটনা উঠে আসে ফিল্মে বিভাগের সংবাদ শিরনামে। ছবিতে বহু বছর পর ফের একবার মাধুরী ও সঞ্জয় দত্তের জুটি দেখা যাওয়া নিয়ে এরমদ্যে একাধিক খবর হয়েছে। এবার খবর অন্যরকমের । খবর সেট-এ আগত এক বহিরাগতকে নিয়ে !

সবে ঘনিষ্ঠ হচ্ছিলেন বরুণ-আলিয়া,বিঘ্ন ঘটালেন কে! জানেন কোন ঘটনার শিকার হয়েছেন তাঁরা

সোমবার 'কলঙ্ক'-এর সেট-এ সবেমাত্র শ্যুটিং শুরু হয়েছে। আলিয়া ভাট ও বরুণ ধওয়ান একটি দৃশ্যের জন্য শ্যুটিং করছিলেন। দৃশ্যে বরুণের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতাকে ৭০ এমএম-এ ধরা হচ্ছিল। এরকম একটি সময়ে, যখন বরুণ -আলিয়া কাছাকাছি আসেন,তখনই সেখানে চলে আসে একটি সাপ! আর এই সরীসৃপ আসতেই হইচই পড়ে যায় সেট-এ। চরম উত্তেজনা দেখা দেয়। আলিয়া-বরুণের অবস্থা তো কল্পনা করাই যাচ্ছে! মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় শ্যুটিং । ১ ঘণ্টার জন্য বন্ধ করা হয় শ্যুটিং- এর কাজ।

৪৫ দিন ধরে চলছে 'কলঙ্ক' ছবির শ্যুটিং। তবে শ্যুটিং এর মধ্যে এরকম একটা ঘটনা একেবারেই অনভিপ্রেত। সেদিক থেকে শ্যুটিং টিম --এরক নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন নির্মাতারা। টিম-এর নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবছে টিম 'কলঙ্ক'। অভিষেক বর্মণ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধওয়ান, আদিত্য রয় কাপুর, সোনাক্ষী সিনহা, ও আলিয়া ভাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+