আন্তর্জাতিক আঙিনায় সুন্দরীর খেতাব জয় অসম-কন্যা স্মিতার
ফিলিপাইন্সে আয়োজিত মিসেস ইউনিভার্স ২০১৮ এ সেরার খেতাব জিতে নিলেন অসমের মেয়ে স্মিতা দেব। ৮৮ টি দেশের মহিলারা এই খেতাবের জন্য প্রতিযোগীতায় অংশ নেন। আর তাঁদের মধ্য়ে থেকে তাজ জিতে নেন স্মিতা।
ফিলিপাইন্সে আয়োজিত মিসেস ইউনিভার্স ২০১৮ এ সেরার খেতাব জিতে নিলেন অসমের মেয়ে স্মিতা দেব। ৮৮ টি দেশের মহিলারা এই খেতাবের জন্য প্রতিযোগীতায় অংশ নেন। আর তাঁদের মধ্য়ে থেকে তাজ জিতে নেন স্মিতা।

অসমের বোড়োল্যান্ড কাউন্সিলের আইজিপি অনুরাগ আগরওয়ালের স্ত্রী স্মিতার পেশাগতভাবে একজন অধ্যাপক। ২০১৮ সালের মিসেস ইউনিভার্স লাভলি খেতাবটিও তিনি জয় করে নেন শনিবারের রাজকীয় সৌন্দর্য প্রতিযগিতায়। থাইল্যান্ডের ওয়াটার ফ্রন্ট সেবু সিটি হোটেলে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান।
এর আগে ২০১৮ সালের মিস রয়্যাল ইউনিভার্স খেতাব জিতে নেন স্মিতা। উল্লেখ্য, শনিবারের প্রতিযোগিতার মঞ্চে ভারতের জাতীয় পোশাক শাড়িতে অসামান্য সুন্দরী হয়ে ওঠেন স্মিতা।আর প্রতিযোগিতার ফল প্রকাশিত হতেই আন্তর্জাতিক আঙিনায় অসমকে গর্বিত করে তোলেন স্মিতা।

Click it and Unblock the Notifications